ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন। একাধিক টি২০ আসরে রান করেছেন। ভালো খেলে প্রসেস মেনেই জাতীয় দলে এসেছেন নাইম শেখ।
কিন্ত এতদিনে নাইমের যে পরিবর্তনের আশা করেছিল সবাই, জাতীয় দলে এসে যেন দেখা মেলেনি তার কিছু।
উলটো এখনও ফুটওয়ার্ক, কনফিডেন্স সহ সবখানেই ঘাটতি নাইম শেখের।
ফলে আগামী দিনে সহসাই যে বাংলাদেশ দল থাকছেন না এই বাহাতি ওপেনার, সেটা নিশ্চিত।
কিন্ত নাইম না থাকলে কে আসবেন দলে? কে হবেন ওপেনিং এর ব্যাকাপ৷ এই জায়গায় অনেকে অনেক বাম প্রস্তাব করছেন।
তবে এই মুহুর্তে নাইম শেখের জায়গায় দারুণ পছন্দ হতে পারেন সাব্বির রহমান রুম্মান।
এক সময় বাংলাদেশ ক্রিকেটের ধ্রুবতারা হয়ে হাজির হয়েছিলেন সাব্বির৷ তবে সেই তারা বেশিদিন জ্বলে উঠেনি।
এখনও নিভু নিভু করছে তার তারা। কিন্ত সাব্বির নিভে যাননি এখনও। বাংলাদেশ ক্রিকেটে তার এখনও যে দেওয়ার আছে।
এর আগে দলে ফিরে ওপেনিং করেছেন সাব্বির৷ ওপেনাররা যেই ধরণের ক্রিকেট খেলেন, সেই শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে পারবেন এই হার্ড হিটার ব্যাটসম্যান।
ফলে তামিম বা ইমন কেউ যদি ইঞ্জুরিতে আক্রান্ত হন বা কোন কারণে না থাকেন, তবে লাইট বাই লাইট সাবস্টিউশন হবেন সাব্বির
ওপেনিংএ যদি নাও আসেন, তবে মিডল অর্ডারে যোগ্য ব্যাকাপ হতে পারেন এই ব্যাটিং অলরাউন্ডার।
সেক্ষেত্রে চাইলে হৃদয় বা শামীম, যে কারো ব্যাকাপ হিসেবে দলে থাকতে পারেন তিনি।
চার, পাচ, ছয় সবখানেই ব্যাট করতে পারেন সাব্বির৷ তাই মিডলেও সাব্বিরের অন্তভুক্তি আলাদা শক্তি দিতে পারে
সাব্বির রহমান হয়ত প্রতিদিন ভালো করবেন না।
কিন্ত যেদিন ভালো করবেন সেদিন একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবেন৷ বাংলাদেশ দলে এই মুহুর্তে দরকার গেম চেঞ্জার।
তামিম, ইমনদের সাথে এই দায়িত্বটা পালন করতে পারেন সাব্বির রহমানও৷
গত বিপিএলে সাব্বির রহমান ভালো করেছেন, বেশ কয়েকটি ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন।
ফলে এখনও যে ফুরিয়ে যাননি তিনি সেটার প্রমাণ দিয়েছেন তিনি৷
এই মুহুর্তে টি২০ ক্রিকেটে বাংলাদেশ যেন ছক্কার ও ইন্টেন্টের বাংলাদেশ।
সেই ছক্কার তালিকায় দেশের ছক্কার ফেরিওয়ালা সাব্বির হলে মন্দ হবেনা বাংলাদেশ ক্রিকেটের জন্য৷




