ফেভারিটের তকমা নিয়েই আসর শুরু করে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট শেষেও সেই খেতাবটা ধরে রাখে তারা।
কটিফ আসরের আরো একবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অনুর্দ্ধ ১৭ দল।
আসরের সবচেয়ে সফল দল ও স্বাগতিকদের ফাইনালে পাত্তাই দেয়নি আলভিসেলেস্তা কিশোররা।
ভ্যালেন্সিয়া অনুর্দ্ধ ১৭ দলকে ২-০ গোলে হারিয়ে আসরের শিরোপা জয় আর্জেন্টিনা দল।
সিনিয়ার পর্যায়ে আর্জেন্টিনা বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন। নিজেদের খেলা শেষ ৪ টুর্নামেন্টের সবগুলাতেই জয় মেসি বাহিনীর।
এই মুহুর্তে যেকোন আসরের জন্য ফেভারিট আর্জেন্টিনা দল। বড়দের দেখানো পথেই যেন হাটছে ছোটারাও।
অনুর্দ্ধ ১৭ লেভেলে এবার স্পেনে গিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা দল।
ফাইনালে মিসাইল জালাজার ও থমাস ডে মার্টিসের প্রথমার্থের গোলেই জয় পায় আর্জেন্টিনা। শুরুতে গোল করেন জালাজার।
সেই লিডকেই ডাবল করেন থমাস ডে মার্টিস। এরপর ভ্যালেন্সিয়া কোন গোল না দিতে পারলে ২-০ গোলের জয়ে শিরোপা পায় আর্জেন্টিনা দল।
পুরো আসরেই অবশ্য দাপট দেখায় আর্জেন্টিনা দল। মোট ৫ ম্যাচে করে ১২ গোল, হজম করে ১ গোল।
৮ দলের আসরে আর্জেন্টিনা জয় সবগুলো ম্যাচই। এর মাঝে ৪ ম্যাচে রাখে ক্লিনশিট৷
এর মাঝে চিলিকে হারায় ২-০ গোলে, ৩ গোল দেয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলের বিপক্ষে।
আর ২-১ গোলে জয় পায় মাউরিতানিয়ার বিপক্ষে। সেমিফাইনালে তারা হারিয়ে দেয় বি গ্রুপ থেকে আসা আলবোরায়ার বিপক্ষে।
তাদের জালে আর্জেন্টিনা দেয় ৩ গোল। এরপর স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ২-০ হারিয়ে পায় শিরোপা
ফাইনালে গোল সহ পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করে থমাস দে মার্টিস।
ফলে এই খেলোয়াড়ের কাছে যায় টুর্নামেন্ট সেরার পুরষ্কার। এছাড়া আর্জেন্টিনার কোচ প্লাসান্তে শিরোপা জয়ের পর পান সেরা কোচের পুরষ্কার।
আসরে এই নিয়ে চতুর্থ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। ২০১২ সালে প্রথমবার এই শিরোপা পায় আর্জেন্টিনা দল, এরপর ২০১৮, ২০২২ এ পায় শিরোপা।
সর্বশেষ ২০২৫ সালের শিরোপাও উঠে আলভিসেলেস্তাদের হাতে৷ যে কারণে এই আসরের বর্তমানে সফল দল আলভিসেলেস্তারাই।
ভ্যালেন্সিয়ার সাথে সর্বোচ্চ শিরোপায় শীর্ষে তারা।
বর্তমানে সময়টা যেন ভালো যাচ্ছে আর্জেন্টাইন ভক্তদের।
একই সাথে এই আসরে শিরোপা জেতা অনেক আর্জেন্টাইন ট্যালেন্টের দিকে থাকবে সবার আলাদা এই নজর।
এই কটিফ আসর খেলেছেন লিওনেল মেসির মত একজন। এই যুগের নিকো পাজ, বার্কোরা খেলেছেন কটিফ।
আগামী দিনে থমাস দে মার্টিস, জালাজাররাও তাদের পথের একজন হোক, এমনটাই শুভকামনা থাকবে আলভিসেলেস্তা ভক্তদের।




