দীর্ঘদিন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন নাজমুল হাসান পাপন।
ক্রিকেটাঙ্গনে খুব বেশি উন্নয়ন করতে না পারলেও ক্রিকেট মহলে বেশ প্রভাবশালী ছিলেন পাপন। তবে ক্ষমতার পালাবদলে পাপন নেই দায়িত্বে।
অন্তবর্তী দায়িত্ব থেকে ফারুকের হাত ধরে এই পদে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
দায়িত্ব নিয়ে বুলবুলের অনেক উদ্যেগ অবশ্য নজর কেড়েছে সবার। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, মাঠ সমস্যা ও পাইপলাইন নিয়ে খোলামেলা কথা বলা, খেলোয়াড়দের ফ্যাসিলিটি বাড়ানো সহ নানা বিষয়ে কথা বলেছেন।
আলোচনা করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিয়ে। তবে এরপরও বিসিবি বসের চেয়ারে বেশিদিন থাকা হচ্ছেনা বুলবুলের।
কেননা অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে শেষ হবে তার দায়িত্ব।
সেখানে নতুন করে আসবেন কে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে? সাম্প্রতিক সময়ে এ নিয়ে এক ভিডিও প্রকাশ করেন বাংলাদেশের ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিম।
সেখানেই কয়েকটি নাম উল্লেখ করেন তিনি। যার মধ্যে আছেন দুই ক্রিয়া সংগঠক কুতুব উদ্দিন আহমেদ ও আলী আজগর লবির নাম।
আলী আজগর লবি সাবেক বিসিবি সভাপতি। এছাড়া বিএনপির হয়ে সাংসদও নির্বাচিত হন তিনি।
খুলনা বিভাগের জনপ্রিয় নামও তিনি। অপরদিকে অলিম্পিক এসোসিয়েশনের সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ।
ক্রিয়া জগৎএ তিনিও বেশ বিখ্যাত নাম।
তবে প্রাথমিক আলাপ থাকলেও এই দুইজন চুড়ান্ত নির্বাচনে থাকবেন না, এমন সম্ভাবনাই বেশি বলে জানান রিয়াসাদ।
সেক্ষেত্রে নির্বাচনের জন্য সম্ভাব্য আরো ৩ নাম উল্লেখ করেন তিনি। যার মধ্যে একজন বিসিবির ডায়রেক্টর মাহবুব আনাম।
অনেকদিন ধরেই বিসিবিতে কাজ করছেন মাহবুব আনাম। বিসিবির বিভিন্ন পদে ছিলেন তিনি, ২৫ বছর ধরেই আছেন ক্রিকেটের সাথে।
বিসিবির অন্যতম প্রভাবশালী তিনি। বিসিবি নির্বাচনের ভোটারদের কাছেও জনপ্রিয় মাহবুব আনাম।
তাই শেষ পর্যন্ত যদি তিনি দাড়ান ভোটের মাঠে, তবে অবাক হবার কিছু থাকবেনা। বরং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বিসিবি বসই হতে চাইতে পারেন মাহবুব আনাম।
তালিকায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে তামিম ইকবালের নাম। জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন তামিম।
হার্টের সমস্যার জন্য তার ঘরোয়া ক্রিকেটে ফেরা নিয়েও আছে অনিশ্চয়তা।
তাই ক্রিকেটের সাথে অন্যভাবে কাজ করবেন তামিম, এমনটাই ধরে নিয়েছেন অনেকে।
সাম্প্রতিক সময়ে বিসিবিতে তামিমের যাওয়া আসা হয়েছে অনেক।
এছাড়া পুরোনো খেলোয়াড় হিসেবে তার প্রভাব ও সম্মান আছে। সেখানে তাই তামিম ইকবাল নির্বাচনে দাড়ালে তিনিও হবেন হেভিওয়েট প্রার্থী।
তবে এদের সাথেউ শোনা যাচ্ছে স্বয়ং আমিনুল ইসলাম বুলবুলেরই নাম। বর্তমানে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আছেন বুলবুল।
সেখানে অনেক কাজের উদ্যেগ নিয়েছেন তিনি, যা এই স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব নয়৷
তাই দীর্ঘমেয়াদে সেইগুলো বাস্তবায়নের জন্য আবারো ভোটের মাঠে নামতে পারেন বুলবুল, এমনটাই জানান রিয়াসাদ আজিম।
শেষ পর্যন্ত দেখা যাক, কোন প্রার্থীরা অংশ নেন বিসিবি নির্বাচনে, কে হন পরবর্তী বিসিবি লিডার।




