Homeফুটবলইয়াসিন ট্রফির মনোনয়ন, সেরার তালিকায় এলিসন!

ইয়াসিন ট্রফির মনোনয়ন, সেরার তালিকায় এলিসন!

- Advertisement -spot_img

গত আসরের সেরা গোলরক্ষক কে? এবার সে পুরষ্কারের কার্যক্রম শুরু করেছে ফিফা।

যেখানে বছরের সেরা গোলরক্ষকের পুরষ্কার ইয়াসিন ট্রফির জন্য নমিনি দেয় তারা।

সেই তালিকায় আছেন এলিসন, এমি মার্টিনেজ সহ আরো ৮ জন।

টানা ২ বার ইয়াসিন ট্রফি জয় করা এমি আছেন এবারের তালিকায়ও। ক্লাবের হয়ে গতবার চ্যাম্পিয়নস লীগের নকআউটে গেছেন।

এছাড়া জাতীয় দলের হয়েও ধারাবাহিক আছেন এমি মার্টিনেজ। যে কারণে টানা তৃতীয় বার এই পুরষ্কারের জন্য এই নমিনেশন পেয়েছেন এমি মার্টিনেজ।

এছাড়া গত আসরে লিভারপুলের হয়ে লীগ জয় করেন এলিসন বেকার।

এছাড়া চ্যাম্পিয়নস লীগে একাধিক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন এই ব্রাজিলিয়ান।

ব্রাজিল জাতীয় দলের হয়েও পেয়েছেন একাধিক ক্লিনশিট। ফলে ইয়াসিন ট্রফির দৌড়ে আছেন এই অভিজ্ঞ ব্রাজিলিয়ান।

তালিকায় আছেন পিএসজির চ্যাম্পিয়নস লীগ ও লীগ জয়ী গোলরক্ষক ডোনারোমা।

এই ইতালিয়ানের এই মৌসুমের পারফর্মেঞ্চে তাকে ব্যালন ডি অর রেসেও রেখেছে। অপরদিকে পিএসজির সাথে রিউমার থাকা লিলের গোলরক্ষক লুকাস কেভিলার। লিলের এই গোলরক্ষকও আছেন তালিকার সেরা দশে।

এই তালিকায় আছেন বিশ্বের অন্যতম সেরা দুই গোলরক্ষক ইয়াসিন বুনো ও থিবো কর্তোয়া।

রিয়াল মাদ্রিদের হয়ে আরো এক মৌসুম সেরা পারফর্ম করেন কর্তোয়া।

গত মৌসুমে রিয়াল সাফল্য না পেলেও এই তালিকায় আছেন তাই কর্তোয়া।

অপরদিকে আল হিলালকে ক্লাব বিশ্বকাপের সেমিতে গেছেন ইয়াসিন বুনো৷ এছাড়া লীগেও করেছেন দারুণ পারফর্মেঞ্চ৷ সব মিলিয়ে এই তালিকায় আছেন তিনিও।

সেরা দশে জান অবালক ও ডেভিড রায়া। আর্সেনালের হয়ে গত মৌসুমে লীগে সবচেয়ে কম গোল হজম করেছেন রায়া।

এছাড়া চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে যেতে তার আছে বড় ভুমিকা। অপরদিকে এথলেটিকো মাদ্রিদের হয়ে এবারো ধারাবাহিক পারফর্মেঞ্চ জান অবালকের। স্লোভনিয়ার এই গোলরক্ষকও আছেন পুরষ্কার পাওয়ার দৌড়ে।

সেরা দশের বাকি দুই গোলরক্ষক ইয়ান সোমার ও ম্যাটজ সেলজ। গত আসরে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে বার্সার বিপক্ষে সময়ের সেরা পারফর্ম করেন সোমার। এছাড়া ইন্টার মিলান চ্যাম্পিয়নস লীগের ফাইনালে নিতে বড় ভুমিকা তার।

এছাড়া তালিকায় আছেন নটিংহ্যাম ফরেস্টের ম্যাটজ সেলস। গত আসরে ১৩ ক্লিনশিট রেখেছেন লীগে, নটিংহ্যামকে রেখেছেন ইপিএলের সাত নাম্বারে।

সব মিলিয়ে এবার দেখা যাক, এমি, এলিসন এই পুরষ্কার পান, নাকি এই পুরষ্কার যায় অন্য কারো হাতে৷

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here