HomeUncategorizedজিসান আলম বাঘের বা*চ্চা বাঘ!৭৩ করলেন,টানা দুই ম্যাচে ঝড়, এশিয়া কাপে হচ্ছেন...

জিসান আলম বাঘের বা*চ্চা বাঘ!৭৩ করলেন,টানা দুই ম্যাচে ঝড়, এশিয়া কাপে হচ্ছেন ব্যাকাপ ওপেনার?

- Advertisement -spot_img

টানা দুই ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে আলোচনায় উঠে এসেছেন জিসান আলম।

আগের ম্যাচেই তিনি খেলেছিলেন মাত্র ১৭ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস।

আর আজকের ম্যাচে আবারও ব্যাট হাতে দেখালেন তার প্রতিভার ঝলক।

যদিও আজকের পিচ আগের দিনের তুলনায় কিছুটা কঠিন ছিল, তবুও জিসানের কাছে তা কোনো ব্যাপারই মনে হয়নি।

শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন তিনি। বিশেষ করে আজ চার অপেক্ষা ছক্কাতেই ছিলো তার বেশি মনোযোগ।

জিসান আলমের রক্তেই ক্রিকেট মিশে আছে বললেই চলে। তার বাবা ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। এখন সেই পথেই হাঁটছেন তিনি।

একের পর এক ভালো ইনিংস খেলে জাতীয় দলের দরজায় জোরালোভাবে কড়া নাড়ছেন এই তরুণ ব্যাটার।

আগামী মাসের এশিয়া কাপে ব্যাকআপ ওপেনার হিসেবে তাকেই দলে দেখা যেতে পারে বলে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চলছে।

আজ নেপালের বিপক্ষে তার ইনিংস ছিলো চোখ ধাঁধানো। ৪৬ বলে খেলেছেন ৭৩ রানের ঝড়ো ইনিংস।

এর মধ্যে ৪টি চার আর ৫টি ছক্কার মার ছিলো। লেগ বিফোর উইকেটে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসা প্রতিটি শট ছিলো দর্শনীয়।

স্ট্রাইক রেটের দিক থেকেও ছিলেন ভয়ঙ্কর।

জিসানের সবচেয়ে বড় গুণ হলো তার ভয়ডরহীন মানসিকতা। যতক্ষণ তিনি উইকেটে থাকেন, ততক্ষণ প্রতিপক্ষ বোলারদের জন্য হুমকি হয়ে থাকেন।

নিজের শট খেলতে পিছপা হন না তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে যেসব ব্যাটসম্যান দলের জন্য গেম চেঞ্জার হয়ে ওঠেন, জিসান ঠিক সেরকমই এক ক্রিকেটার হয়ে উঠছেন।

এভাবে ধারাবাহিক পারফরম্যান্স চালিয়ে যেতে পারলে শিগগিরই জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তিনি।

আজকের ইনিংস সেই ইঙ্গিতই আরও স্পষ্ট করে দিলো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here