এখনও চুড়ান্ত হয়নি বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচের জন্য ব্রাজিল দল।
তবে অনেক তথ্যের মতে প্রাথমিক দল নিয়ে কাজ শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আর সেই দলে ফিরেছেন দলের সেরা তারকা নেইমার জুনিয়ার।
সর্বশেষ ২০২৩ সালে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। ১৮ অক্টোবর উড়ুগুয়ের বিপক্ষে খেলতে নেমে ইঞ্জুরিতে মাঠ ছাড়েন নেইমার।
সে ম্যাচ ব্রাজিল হেরে যায় ২-০ গোলে। এরপর এসিএল আঘাত হানে নেইমির।
সেই ইঞ্জুরিতে থেকে সেরে উঠে ক্লাবে ম্যাচ খেললেও জাতীয় দলে আসা হয়নি। ঘন ঘন ইঞ্জুরি ও পুর্ণ ফিট না থাকায় খেলা হয়নি তার।
ফলে এরপর ব্রাজিল দল ২০ ম্যাচ খেললেও খেলা হয়নি নেইমারের।
অবশেষে সেই অপেক্ষা ফুরাচ্ছে। গ্লোবোর মতে ব্রাজিলের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন নেইমার।
সবকিছু ঠিক থাকলে মুল দলেও দেখা যাবে এই সুপারস্টারকে।
সেক্ষেত্রে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আআন্তজার্তিক মঞ্চে দেখা যাবে নেইমিকে।
মুলত সাম্প্রতিক সময়ে নেইমির ফিটনেসের কারণে তাকে দলে রাখার সাহস পেয়েছেন কোচ।
শেষ ১ মাসে সান্তোসের হয়ে ৭ ম্যাচ খেলেন নেইমার, যার সবগুলোই খেলেন পুরো সময়।
এই সময় তার ইঞ্জুরি দেখা যায়নি, বরং আগের চেয়ে ফিট ও প্রাণ চঞ্চল দেখা গেছে তাকে।
যে কারণে এবার আর তাকে দলে নিতে দুইবার ভাবতে হয়নি কোচকে
নেইমার ফিরলেও দল থেকে বাদ পড়ছেন ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের হয়ে ছন্দে নেই ভিনি। শেষ ৭ ম্যাচের ৬ ম্যাচেই পাননি গোল এসিস্ট।
এই মুহুর্তে দলেও কমছে তার গুরুত্ব। তবে ব্রাজিল দলের হয়ে সর্বশেষ ম্যাচেও দলের জয়ে একমাত্র গোল এসেছে তার পা থেকে।
কার্লো আনচেলত্তির অন্যতম প্রিয় শিষ্য ভিনিসিয়াস জুনিয়ার। তাকে ছাড়াই কেন দল ঘোষণা ব্রাজিলের?
মুলত সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনি। ফলে দুই ম্যাচের একটিতে খেলতে পারবেন তিনি।
কার্লো মনে করেন এক ম্যাচের জন্য তাকে ডেকে আনা ভিনির জন্য হবে ধকলের।৷
এই সময়ে বিশ্রাম নিয়ে ক্লাবে আরো সতেজ ভাবে ফিরলে ভিনির থেকে দেখা মিলবে দারুণ পারফর্মেঞ্চ।
যে কারণে আগামী দলে দেখা যাবেনা ভিনিসিয়াসকে
সব মিলিয়ে নেইমার ভিনিসিয়াসের কম্বিনেশন না দেখতে পারার আক্ষেপ কিছুটা হলেও থাকবে ব্রাজিল ভক্তদের।
তবে অনেকদিন পর নেইমির মাঠে ফেরা সেই আক্ষেপকে কাটিয়ে বহুগুণে আনন্দই এনে দিতে পারে ব্রাজিল ভক্তদের।
আর এবার সেই দিনক্ষণের অপেক্ষায়ই সেলেসাও ভক্তরা।




