প্রফেশনাল ফুটবল এসোসিয়েশন বা পিএফএ এবার ঘোষণা করেছেন তাদের প্রিমিয়ার লীগের সেরা টিম।
এছাড়া বর্ষসেরা ফুটবলারও ঘোষণা করেছে তারা। সেখানে ইপিএলের সেরা হিসেবে তারা ঘোষণা করেছে মোহম্মদ সালাহ এর নাম।
গত আসরে প্রিমিয়ার লীগে ৩৮ ম্যাচে ২৯ গোল ও ১৮ এসিস্ট করেছেন সালাহ। যার কারণে হয়েছেন প্রিমিয়ার লীগের সেরা।
সেরা একাদশে জায়গা পেয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেঘালাস ও আর্জেন্টিনার এলেক্সিস ম্যাক এলিস্টার৷ গত আসরে আর্সেনালের ডিফেন্সে থেকে সবচেয়ে কম গোল হজম ও সবচেয়ে বেশি ক্লিনশিট জয়ে ভুমিকা রেখেছেন মেঘালাস।
এছাড়া হেডে করেন ৩ গোল। ডিফেন্সে তার সাথেই আছেন ফ্রাঞ্চের উইলিয়াম সালিবা। যিনিও গত আসরে সামলান আর্সেনালের ডিফেন্স।
এই একাদশের গোলরক্ষক হিসেবে আছেন নটিংহ্যাম ফরেস্টের মাটস সেলজ।
গত আসরে ৩৮ ম্যাচে ১২০ সেভ ও ১৩ ক্লিনশিট রাখেন এই বেলজিয়াম গোলরক্ষক।
ফুলব্যাক পজিশনে জায়গা পেয়েছেন এই আসরে লিভারপুলে আসা মিলস কেরকেজ।
এছাড়া লিভারপুলের হয়ে লীগ জয় করা সেন্টার ব্যাক ভার্জিল ভ্যান ডাইক জায়গা পেয়ছেন একাদশে।
আর্জেন্টিনার এলেক্সিস ম্যাক এলিস্টার আছেন মাঝমাঠে৷ গত আসরে লীগে ৩৫ ম্যাচে ১০ গোল এসিস্ট করেন।
অন্যদিকে মাঝমাঠেও রাখেন নিয়ন্ত্রণ। তার সাথে সমানতালে পারফর্ম করেন আরেক লিভারপুল মিড গ্রাভেনবার্গ।
ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও গত আসরে খেলেন ৪ এসিস্ট। এছাড়া এলিস্টারের সাথে তার জুটি ছিল বেশ কার্যকর।
তিনিও আছেন একাদশে । অপরদিকে আর্সেনালের মাঝমাঠে দারুণ ইম্পাক্ট রাখছেন ডেক্লাইন রাইস।
সব আসর মিলিয়ে করেছেন ১৯ গোল এসিস্ট, ডিফেন্সেও ভুমিকা রেখেছেন যথেষ্ট। তাকেও একাদশে রেখেছে পিএফএ।
ফরোয়ার্ডে আছেন প্রিমিয়ার লীগের সেরা হওয়া মোহম্মদ সালাহ। আসরে ৪৭ গোল এসিস্ট করা সালাহর এর সাথে স্ট্রাইকার হিসেবে আছেন ইসাক। নিউক্যাসেলের হয়ে গত আসরটা দুর্দান্ত কেটেছে ইসাকের, সুইডিশ এই তারকা করেছেন মোট ২৩ গোল।
এর সাথে এই তালিকায় আছেন ক্রিস উড৷ নিউজিল্যান্ডের এই স্ট্রাইকার গত আসরে করেন ২০ গোল ও ৩ এসিস্ট।
তবে আশ্চর্যজনক ব্যাপার হলো এই তালিকায় নেই ম্যানচেস্টার সিটির কোন খেলোয়াড়।
তালিকায় আধিপত্য আর্সেনাল ও লিভারপুলের খেলোয়াড়। সব মিলিয়ে এরপরও তারকা ও পারফর্মারদের মেলা এই তালিকায়।




