মা সিলেটের, বাবা জ্যামাইকান। এই দুইজনের সাথে কিউবা বেড়ে উঠেছেন ইংল্যান্ডে।
ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লীগ খেলা ক্লাব ও বর্তমানে প্রিমিয়ার লীগে থেকে সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন।
মুখোমুখি হয়েছেন এনওয়ারি,মুর, বাটলার ওডোজির মত তরুণ তারকার। সেই কিউবা মিচেলের বর্তমান স্বপ্ন বাংলাদেশকে ঘিরে।
৩ দেশের হয়ে খেলার সুযোগ ছিল, কিউবা বেছে নিলেন সবচেয়ে দুর্বল দেশকেই। আর তাতে পেয়েছিলেন পরিবারের সমর্থনও।
এরপর দেশের লীগকে এগিয়ে নিতে চলে আসেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে। সবকিছু নিয়েই এবার কিউবা মুখোমুখি হন সংবাদমাধ্যমের।
আর সেখানে নিজের উচ্চাশার কথা জানান এই মিডফিল্ডার। জানান দেশকে নিয়ে খেলতে চান বিশ্বকাপে।
বসুন্ধরা কিংসে যোগদানের পর দেশের শীর্ষক গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিনকে এক সাক্ষাৎকার দেন কিউবা মিচেল।
আর সেই সাক্ষাৎকারে নিজের বেড়ে উঠা, পরিবার, বাংলাদেশে খেলার ভাবনা, বসুন্ধরা কিংসের যোগদান সব বিষয় নিয়ে কথা বলেন কিউবা৷
আর সেখানেই সর্বশেষে প্রশ্ন করা হয় বাংলাদেশ নিয়ে তার স্বপ্নের কথা। আর সেখানে ছোটখাটো স্বপ্ন নয়, একদম দেশর নিয়ে বিশ্বকাপে যাওয়ার কথা বলেন তিনি।
একই সাথে তিনি জানান তিনি বিশ্বাসও করেন এটা বাংলাদেশের জন্য হবে বড় অর্জন।
যারা ফুটবল দেখেননা, তারাও এত আনন্দিত হবেন বলে মনে করেন কিউবা।
একই সাথে ক্লাবের হয়ে নিজের লক্ষ্যের কথাও বলেন এই এটাকিং মিডফিল্ডার।
সেখানে ৫ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হয়ে আবারো লীগ জয় করতে চান কিউবা।
এরপর ধারাবাহিকভাবে এশিয়ান প্রতিযোগিতা গুলোয় ভালো করতে চান তিনি
জাতীয় দল ও ক্লাবকে নিয়ে লক্ষ্যের প্রশ্নের জবাবে এ নিয়ে কিউবা বলেন “ আমার সবচেয়ে বড় লক্ষ্য জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা।
আমি বিশ্বাস করি, আমরা পরবর্তী কয়েকক বছরে কিংবা তার পরের সময়েও বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারি।
এটা বাংলাদেশের জন্য, সমর্থকদের জন্য সবচেয়ে বড় অর্জন হবে। এমনকি যারা ফুটবল পছন্দ করে না, তাদের জন্যও।
ক্লাবের ক্ষেত্রে, প্রথম লক্ষ্য লিগ জয় করা। তার পর আরও বড় এশিয়ান প্রতিযোগিতায় ভালো করা।
এখন এই লক্ষ্যগুলোর দিকেই আমার মনোযোগ।”
হামজা, সোমিতদের সাথে মাঝমাঠের কান্ডারি হবেন কিউবা।
একই সাথে দলে আছেন ফাহমিদুল, তপু, তারেক, রাকিব, তাজ, কাজেমরা।
এদের নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পুরণ হোক বাংলাদেশের, কিউবার মত এই স্বপ্ন দেশের কোটি ফুটবল ভক্তের।




