হামজাই দেশের সবচেয়ে বড় সুপার-স্টার?
এই প্রশ্ন নিয়ে কিছুদিন আগে জলঘোলা হয়েছিলো অনেক।মিমাংসায় পৌছানো না গেলেও,হামজা চৌধুরী এখন বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাক্তি যাকে ১০ লাখের বেশি মানুষ অনুসরন করে ইনস্টাগ্রামে।
অর্থাৎ
ইতিহাসের প্রথম বাংলাদেশী মানুষ হিসেবে ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার পূর্ন করলেন তিনি।সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটেই এক্টিভ ছিলেন না হামজা,তবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকে ফেসবুক ইনস্টাগ্রামে এক্টিভ হন তিনি।
রাতারাতি মিলিয়ন অনুসরন ফেসবুকে হলেও,বাংলাদেশের মানুষের কাছে ইনস্টাগ্রাম কম পরিচিত।
তাই তুলনামূলকভাবে সেখানে অনুসারীও কম থাকে।দেশের সাকিব আল হাসান থেকে শুরু করে শাকিব খান,তামিম ইকবাল থেকে শুরু করে পরী মনি কারোই ইনস্টাগ্রামে নেই এতো অনুসারী।
তবে দেশে বিদেশে নিজেকে গ্লোবাল স্টার হিসেবেই পরিচিত করছেন এই লেস্টার সিটির খেলোয়াড়, তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠছেন তিনি।
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৩ ম্যাচ খেলেঁছেন হামজা,ইতোমধ্যে করেছেন এক গোল।
তার খেলা ৩ ম্যাচের মধ্যে এক ম্যাচ হেরেছে বাংলাদেশ, তাও কোচের ভুল কোচিংয়ে।আগামী মাসে হতে যাওয়া দুই ফ্রেন্ডলি ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত না।
তবে বিশ্বকাপ বাছাইপর্বে ঠিকই ফিরবেন আরো ভয়ঙ্কর রুপে।
দেশের ফুটবলে সবার ক্যামেরার লেন্স ফেরানো এই মহানায়কের উপর নির্ভর করছে দেশের ফুটবলের অনেক কিছুই!




