Homeফুটবলনেইমারকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান আনচেলত্তি!

নেইমারকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে চান আনচেলত্তি!

- Advertisement -spot_img

নেইমারকে বিশ্বকাপের জন্য প্রস্তুত দেখতে চায় আনচেলত্তি, নেইমারকে বিশ্বকাপ খেলতে পরিক্ষা দেওয়ার দরকার নেই!


প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার।

সান্তোসের হয়ে ইনজুরি কাটিয়ে কয়েকটি ম্যাচ খেলার পর মনে হয়েছিল, আসন্ন ফিফা উইন্ডোতে ব্রাজিলের জার্সিতে ফিরছেন তিনি।

তবে শেষ মুহূর্তে আবারও ধাক্কা খেলেন ভক্তরা। আগামী সেপ্টেম্বর মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলের এই সুপারস্টারকে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন।

তবে সেখানে নেই জায়গা নেইমারের। দল ঘোষণার আগেই গুঞ্জন ছিল, উরুর চোটের কারণে তার বাছাইপর্বে খেলার সম্ভাবনা কম। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো।

আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই দুটি ম্যাচের জন্য তার প্রয়োজন ফিট খেলোয়াড়দের।

তিনি বলেন, ‘গত সপ্তাহে নেইমারের সামান্য ইনজুরি হয়েছে। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠিন হবে।

তাই দলে রাখতে হবে এমন খেলোয়াড়দের, যারা শারীরিক ও মানসিকভাবে সেরা অবস্থায় রয়েছে।’

তবে এর মধ্যেই ফুটে উঠেছে আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা। তিনি বর্তমানের চেয়ে ভবিষ্যতের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

নেইমারের বয়স এখন ৩৩। দীর্ঘ ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি যেন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ২০২৬ বিশ্বকাপে নামতে পারেন সেটিই নিশ্চিত করতে চান ব্রাজিল কোচ।

আনচেলত্তি আরো বলেন, ‘নেইমারকে আমাদের মূল্যায়ন করার দরকার নেই। আমরা সবাই জানি সে কী এবং কতটা সক্ষম।

আমাদের লক্ষ্য হচ্ছে তাকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়া, যাতে সে জাতীয় দলকে সেইভাবে সাহায্য করতে পারে, যেভাবে আমরা তাকে চিনে এসেছি।’

ফলে বোঝাই যাচ্ছে, নেইমারের অনুপস্থিতি সাময়িক। তাকে বাদ দেওয়া মানে উপেক্ষা নয়; বরং বিশ্বকাপের জন্য তাকে দীর্ঘমেয়াদে প্রস্তুত করা।

ব্রাজিল কোচ নিশ্চিত করতে চান, দলে ফেরা যেন হয় একেবারে পূর্ণ শক্তিতে।

তাই নেইমারের জন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই, বিশ্বকাপের মঞ্চে তার জায়গা নিশ্চিত, কেবল দরকার সর্বোচ্চ ফিটনেসে ফিরে আসা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here