Homeফুটবলব্রাজিলের বাদ পড়াদের একাদশ, ভিনি-নেইমারসহ তারকার মেলা!

ব্রাজিলের বাদ পড়াদের একাদশ, ভিনি-নেইমারসহ তারকার মেলা!

- Advertisement -spot_img

দলে ফেরার জোর গুঞ্জন ছিল নেইমারের। তবে শেষ মুহূর্তে চোটের কারণে আবারও তাকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল।

শুধু নেইমারই নন, এবারের স্কোয়াডে জায়গা হয়নি আরও অনেক তারকার। আর সেখান থেকেই সহজেই নির্ধারণ করা যায় বাদ পড়াদের একাদশ।

গোলরক্ষক পজিশনে আলোচনায় ছিলেন সান্তোসের ফর্মে থাকা গ্যাব্রিয়েল ব্রাজাও।

ভিয়ারিয়ালের লুইজ জুনিয়র কিংবা লিডসে যাওয়া লুকাস পেরিরও সুযোগ হয়নি।

তবে বাদ পড়াদের একাদশে জায়গা পাচ্ছেন ম্যানচেস্টার সিটির এডারসন। ফর্ম কিছুটা খারাপ গেলেও এখনও বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক তিনি।

সেন্টার-ব্যাকে নেতৃত্ব দেবেন এদার মিলিতাও। চোট থেকে ফিরলেও তাকে স্কোয়াডে রাখেননি আনচেলত্তি।

তার সঙ্গী হিসেবে থাকবেন পিএসজির লুকাস বেরালদো। রজার ইবানেজ, গ্লেইসন ব্রেমার বা লিও অর্তিজের চেয়ে এই জায়গায় এগিয়ে আছেন বেরালদো। সর্বশেষ স্কোয়াডে থাকলেও এবারে জায়গা হয়নি তার।

লেফট-ব্যাকে দলে ছিলেন তিনজন, তবে বাদ পড়েছেন ইন্টার মিলানের অভিজ্ঞ কার্লোস আগুস্তো।

এই পজিশনে কাইকি ও দিয়াজ লিনো আলোচনায় থাকলেও তারাও জায়গা পাননি।

রাইট-ব্যাকে ডাক পেয়েছেন দুইজন, বাদ পড়েছেন অভিজ্ঞ দানিলো—তাই এই একাদশে থাকছেন তিনিই।

মধ্যমাঠে জায়গা হয়েছে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারায়েসের। তবে বাদ পড়েছেন আটালান্টার এডারসন ও জেনিতের জার্সন।

ক্লাব ও জাতীয় দলে দুজনই ভালো করলেও আনচেলত্তির স্কোয়াডে সুযোগ পাননি।

হারকিউকিস, মার্টিনেল্লি বা ম্যাথিউস পেরেইরার মতো আলোচিত নামও বাদ পড়েছেন।

তবে মাঝমাঠে এই একাদশে থাকবেন এডারসন ও জার্সন জুটি।

অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একাদশে নামটা অবধারিত—নেইমার জুনিয়র। আবারও জাতীয় দলে ফেরা হয়নি তার, তাই বাদ পড়াদের সঙ্গেই জায়গা হচ্ছে সান্তোসের এই তারকার।

লেফট উইংয়ে সময়ের অন্যতম সেরা ভিনিসিয়ুস জুনিয়র।

এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে তিনি ডাক পাননি স্কোয়াডে। রাইট উইংয়ে থাকবেন কার্লোর সাবেক শিষ্য রদ্রিগো।

এই দুই পজিশনেই স্যাভিও ও অ্যান্থনির মতো বিকল্প ছিলেন। স্ট্রাইকার পজিশনে জায়গা হয়নি দুর্ভাগা মার্কোস লিওনার্দোর।

গত মৌসুমে লিগে ২৯ গোল এবং ক্লাব বিশ্বকাপে ৪ গোল করা এই ফরোয়ার্ডও আনচেলত্তির নজর কাড়তে পারেননি।

সব মিলিয়ে এই একাদশকে যদি কেউ ব্রাজিলের মূল দল ভেবে বসে, তাতে খুব একটা দোষ দেওয়া যাবে না।

যেকোনো দলের বিপক্ষেই শুরুর একাদশ হওয়ার সামর্থ্য আছে এই দলের। আনচেলত্তির এবারের ব্রাজিল দল যে চমকে ভরা, তা আর বলার অপেক্ষা রাখে না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here