Homeফুটবলভারতকে হুশিয়ারি ফিফার, ফুটবল থেকে হতে পারে নিষিদ্ধ!

ভারতকে হুশিয়ারি ফিফার, ফুটবল থেকে হতে পারে নিষিদ্ধ!

- Advertisement -spot_img

ভারতীয় ফুটবলে ফের নেমে এসেছে অস্থিরতা।

দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সংবিধান সংশোধনের নির্দেশ দিয়ে আসছিল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

কিন্তু নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন না করায় এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে তারা। ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধনের কাজ শেষ না হলে ভারতকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে।

গত মঙ্গলবার এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে ফিফা তাদের উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ২০১৭ সাল থেকে সংবিধান সংশোধনের কাজ ঝুলে আছে।

এত বছরের মধ্যে কোনো সুস্পষ্ট অগ্রগতি না হওয়ায় ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।

ফিফার মতে, নতুন সংবিধান তৈরি ও তা বাস্তবায়নে বারবার দেরি হওয়া উদ্বেগজনক।

তাই ৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত খসড়া সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ফিফা ও এএফসি উভয়ের নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান প্রণয়নের ওপর জোর দিয়েছে সংস্থাটি।

পাশাপাশি স্পষ্ট জানানো হয়েছে, এআইএফএফকে স্বাধীনভাবে কাজ করতে হবে, কোনো সরকারি সংস্থা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না।

এর আগে ২০২২ সালের ১৬ আগস্ট একই কারণে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা।

কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি এআইএফএফের কার্যক্রম পরিচালনা করছিল, যা ফিফার চোখে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল। তবে মাত্র ১৫ দিনের মধ্যেই পরিস্থিতি সামাল দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন কল্যাণ চৌবে।

কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে তার কর্মকাণ্ড নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

অনেক সাবেক ফুটবলার মনে করেন, ভারতীয় ফুটবলের বর্তমান করুণ অবস্থার জন্য বড় দায়ী তিনি।

ফিফার এই সর্বশেষ সতর্কবার্তা ভারতীয় ফুটবলের জন্য বড় এক সংকেত।

সময়মতো শর্ত পূরণ করতে না পারলে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে আবারও বড় ধরনের ধাক্কার মুখে পড়তে হতে পারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here