Homeফুটবলমেসির বিশ্বকাপের ছবির রেকর্ড, এখনো ইতিহাস সেরা সেই ছবিটি!

মেসির বিশ্বকাপের ছবির রেকর্ড, এখনো ইতিহাস সেরা সেই ছবিটি!

- Advertisement -spot_img

ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি রিয়েক্ট পাওয়া ছবির মালিক এখনো লিওনেল মেসি।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরদিন, অর্থাৎ ১৯ ডিসেম্বর, বিশ্বকাপ ট্রফি হাতে তার আইকনিক ছবিটি পোস্ট করেছিলেন আর্জেন্টাইন তারকা।

সেই ছবিতে এখন পর্যন্ত লাইক পড়েছে ৭ কোটি ৪৫ লাখের বেশি যা সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো সর্বকালের সর্বাধিক।

তবে সম্প্রতি নতুন আলোচনার জন্ম দিয়েছেন পপ সংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল ক্লাব কানসাস সিটি শেফ’সের তারকা ট্রাভিস কেলেসি।

দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কের পর বাগদানের ঘোষণা দেন এই দুই জনপ্রিয় তারকা।

ইনস্টাগ্রামে দেওয়া ঘোষণার পোস্টটিতে মাত্র ১৭ ঘণ্টায় লাইক পড়েছে প্রায় ২ কোটি ৮০ লাখ ৬৫ হাজার।

প্রতি মিনিটেই লাইক বাড়ছে হু হু করে।

যদিও এই সংখ্যাটা যথেষ্ট বড়, তবুও মেসির বিশ্বকাপ ট্রফি হাতে ছবির তুলনায় তা অনেকখানি পিছিয়ে।

তুলনাটা আরও পরিষ্কার হয় সময়ের হিসেবে। মেসির সেই আইকনিক ছবিটি পোস্ট হওয়ার মাত্র ৪০ মিনিটের মধ্যেই ১ কোটি লাইক ছুঁয়ে ফেলেছিল।

অপরদিকে, টেইলর সুইফট ও কেলেসির বাগদানের পোস্টে একই সংখ্যক লাইক পৌঁছাতে লেগেছে এক ঘণ্টা তিন মিনিট।

অর্থাৎ জনপ্রিয়তার দৌড়ে এখনও বহু দূর এগিয়ে আছেন মেসি।

মেসির ছবিটি শুধু আর্জেন্টিনা বা ফুটবল ভক্তদের জন্য নয়, বরং পুরো বিশ্বের কাছে এক ঐতিহাসিক মুহূর্তের প্রতীক।

আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান, কিংবদন্তি মেসির হাতে বিশ্বকাপ ট্রফি, সব মিলিয়ে ছবিটি এক অনন্য আবেগ ধারণ করে।

সেই আবেগই ছবিটিকে দিয়েছে ইতিহাসের সর্বোচ্চ লাইকপ্রাপ্তির মর্যাদা।

অন্যদিকে, টেইলর সুইফট ও ট্রাভিস কেলেসির বাগদানের ঘোষণা নিঃসন্দেহে সংগীত ও খেলাধুলার দুই ভিন্ন অঙ্গনের ভক্তদের কাছে এক বড় ঘটনা।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার বিচারে এখনো মেসির ছবির কাছে তা ম্লান হয়ে আছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here