ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৮৬ ম্যাচে করেছেন ১২ গোল। সেই ১২ গোল করতে এন্থনির সময় লেগেছে ৩ মৌসুম।
পল পগবার পর ইউনাইটেডের দ্বিতীয় দামী খেলোয়াড় ছিলেন। তবে আয়াক্সের সেই এন্থনিকে ম্যানচেস্টার ইউনাইটেডে খুজে পাওয়া যায়নি।
পারফর্মেঞ্চের জন্য ট্রলেও পরিণত হন নিয়মিত। একটা সময় ক্যারিয়ার পড়ে হুমকির মুখে।
সেখান থেকেই লোনে যান স্পেনের ক্লাব রিয়াল বেটিসে।
বেটিসের হয়ে অর্ধ মৌসুমে ৯ গোল করেন এন্থনি। এর সাথে ছিল ৫ এসিস্ট।
রিয়াল বেটিসকে কনফারেন্স লীগের ফাইনালে তুলতেও করেন সাহায্য। সবকিছু মিলিয়েই দারুণ ফর্মে ছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
যে ফর্মের জন্য ডাকও পান ব্রাজিল দলে। এবার সেই রিয়াল বেটিসে স্থায়ীভাবে যাচ্ছেন এন্থনি।
লোন থেকে ফেরার পর আর ইউনাইটেডের হয়ে মাঠে নামেননি। ক্লাব ছাড়বেন এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।
আরো কয়েক ক্লাব তাকে পেতে চাইলেও বেটিসেই নজর ছিল এন্থনির। এছাড়া বেটিসের অভিজ্ঞ কোচ ম্যানুয়েল পেলেগ্রেনির বিশেষ নজরেও ছিল এন্থনি। তাই সবকিছু মিলিয়েই দুই পক্ষও চাইছিল ডিলটা করতে।
আর সেখানে এন্থনিকে নিতে ৩৫০ কোটি টাকা খরচ করে রিয়াল বেটিস। ২৫ মিলিয়ন ইউরোতে তাকে দলে নেয় ক্লাবটি।
এর সাথে নানা শর্তে এড থাকে ৩ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে বাংলাদেশের টাকায় যা দ্বারায় ৩৫০ কোটি টাকায় এন্থনিকে রিয়াল বেটিস থেকে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড।
এন্থনিকে নেওয়ার খবর প্রকাশ করেছে ইএসপিএন, নিউওয়ার্ক টাইমস সহ অনেক গণমাধ্যম।
যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কয় বছরের চুক্তি তার, তা জানা যায়নি এখনও৷ তবে এই চুক্তিতে উল্লেখ আছে আরো এক বিষয়।
আগামী দিনে যদি এন্থনিকে অন্য কোন ক্লাবের কাছে বিক্রি করে রিয়াল বেটিস, তার ৫০ ভাগ পাবে রেড ডেভিলরা
গত আসরে ইস্কো, লো সেলসোদের সাথে দারুণ জমে এন্থনি জুটি। এই মৌসুমেও দলে আছেন তারা৷
এছাড়া নাপোলি থেকে আছেন এন্থনির স্বদেশী সেন্টার ব্যাক নাতান। সব মিলিয়ে আরো একবার নিজের স্বরুপ দেখানোর অপেক্ষায় এন্থনি।
গত মৌসুমে নিজের ক্যারিয়ারের নতুন যৌবন পান তিনি৷ এবার এই যৌবনকে ছাড়িয়ে যাওয়ার পালা এই ব্রাজিলিয়ান উইঙ্গারের।




