Homeফুটবলমেসির সাথে কথা হয়েছে ডি মারিয়ার,মেসি বিদায় নেননি,খেলবেন আরো অনেক ম্যাচ!

মেসির সাথে কথা হয়েছে ডি মারিয়ার,মেসি বিদায় নেননি,খেলবেন আরো অনেক ম্যাচ!

- Advertisement -spot_img

লিওনেল মেসিকে আবেগী এক বিদায় দিয়েছে আর্জেন্টিনা।

তবে সেই বিদায়ই যে মেসির শেষ ম্যাচ নয় সেটি সবাই জানেন,কিন্তু মেসি স্পষ্ট করে বলেছেন মেসি এখনো শিওর না বিশ্বকাপ খেলবেন কিনা।

তব এই অনিশ্চিয়তার মাঝেই এক সস্থির খবর দিলেন আনহেল ডি মারিয়া।লিওর পিএসজি সতীর্থ খোলামেলা কথা বলেছেন মেসিকে নিয়ে।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি লিওর সঙ্গে কথা বলেছি, তাকে মেসেজ পাঠিয়েছি। আমি জানি, এটা বিদায় নয়। সে এখনও অবসর নেয়নি, সামনে বিশ্বকাপ আছে, প্রীতি ম্যাচও আছে। এ কারণেই আমি ওই ম্যাচে যাইনি। আমি মনে করি, এখনও তার সময় শেষ হয়নি।’

তবে ম্যাচে সেদিন আবেগঘন এক সন্ধ্যা কাটান মেসি। ইঙ্গিতও দেন, এটাই হয়তো তার দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

এমনকি বিশ্বকাপে খেলা নিয়ে এখনো অনিশ্চয়তার কথা বলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরে ৩৮ বছর বয়সী এই মহাতারকাকে দেখা যাবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

দি মারিয়া অবশ্য নিশ্চিত আরও অনেক দিন খেলবেন মেসি। দীর্ঘ দিনের সতীর্থের প্রতি নিজের শ্রদ্ধা জানাতে গিয়ে আরও বলেন, ”লিওর মতো কেউ নেই, ইতিহাসে সে-ই সেরা। যা কিছু জিতেছে, তা আর কেউ জিততে পারবে না। আমি খুশি যে সে আর্জেন্টিনার এবং আমি ভাগ্যবান, তার সঙ্গে এতগুলো বছর খেলতে পেরেছি।’

২০২৪ কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন দি মারিয়া।

অন্যদিকে মেসি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৪ ম্যাচে ১১৪ গোল করেছেন।

২০২৬ বিশ্বকাপের পরও ক্লাব ফুটবলে খেলার সম্ভাবনা প্রবল হলেও জাতীয় দলে তার যাত্রা কবে শেষ হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
তারই মধ্যে গুঞ্জন উঠেছে বার্সেলোনার প্রেসিডেন্ট হতেও নির্বাচন করতে পারেন তিনি।

এমনটি হলে যে শিঘ্রই নিজের বুট জোড়া তুলে রাখবেন তাতে সন্দেহ নেই,অবশ্য ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত লিও থাকছেন তা অনেকটাই নিশ্চিত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here