Homeফুটবলচেলসি, লিভারপুল সহ বড় বড় ক্লাবের আগ্রহের রবিনহো পুত্র রবিনহোভ জুনিয়ার, দিতে...

চেলসি, লিভারপুল সহ বড় বড় ক্লাবের আগ্রহের রবিনহো পুত্র রবিনহোভ জুনিয়ার, দিতে চায় ৫০০ কোটি টাকা!

- Advertisement -spot_img

ব্রাজিলের হয়ে খেলেছেন মোট ১০০ ম্যাচ। করেছেন মোট ২৮ গোল। প্রতিযোগিতামুলক ম্যাচে ৫১৩ ম্যাচ খেলে করেছেন ১৫৫ গোল ও ৯৬ এসিস্ট।

একটা সময় ব্রাজিল, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির নাম্বার টেন ছিলেন।

খেলেছেন এসি মিলান ও তুর্কি লীগেও। রবিনহোকে চিনেন এই প্রজন্মের সব দর্শকরাই।

প্রতিভার পুরোটা দিতে পারেননি, তবে যা দিয়েছেন তাতেই স্মৃতির পাতায় থাকবেন অনেক দিন।

এবার বাবার পথেই আসছেন রবিনহো পুত্র। ১৭ বছরের রবিনহো জুনিয়ার ট্রান্সফারমার্কেটে ফেলেছেন উত্তাপ।

যেখানে এর মাঝেই তাকে নিতে টানাটানি ইংল্যান্ডের চ্যাম্পিয়নস লীগ খেলা দুই শীর্ষ ক্লাবের।

বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন ক্লাবের সাথে এই রেসে আছে বর্তমান ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি।

সবচেয়ে বেশি এগিয়ে আছে লিভারপুল। ইংল্যান্ডের গণমাধ্যম ডেইলি মেইলের মতে, লিভারপুলের স্কাউটিং মেম্বার ডেসলার মারকিউস অনেকদিন ধরেই দেখছেন সান্তোসের ম্যাচ।

আর সেখানেই তার নজরে ভালোভাবে আছেন রবিনহো জুনিয়ার।

অপরদিকে চেলসির দক্ষিণ আমেরিকান স্কাউট এলিসন মারিনসের নজরেও আছেন এই উইঙ্গার। দুই দলই নিতে চায় তাকে।

বর্তমানে তার এজেন্টের দায়িত্বে আছেন তার মা। সেখানে বলা আছে তার রিলিজ ক্লজ দিয়ে তাকে নিতে হবে।

যে রিলিজ ক্লজের মুল্য ৪৩ মিলিয়ন ইউরো বা বাংলাদেশের টাকায় ৫০০ কোটি টাকা। তবে এই মুল্য দিয়েও তাকে নিতে সমস্যা নেই ইউরোপের ক্লাবগুলোর, এমনটা মনে করে বিখ্যাত গণমাধ্যম দ্যা সান।

রবিনহো জুনিয়ারকে ঘিরে আগ্রহের কারণ তার দুই পায়ে খেলার দক্ষতা।

স্বয়ং নেইমার জুনিয়ারের অধীনে আছেন তিনি, তাকে নিজ হাতে পর্যবেক্ষণ ও শিখাচ্ছেন নেইমার।

এছাড়া উইঙের দুই পাশে খেলতে পারেন, খেলতে পারেন স্ট্রাইকার হিসেবেও।

সান্তোসের হয়ে অল্প সময় মাঠে নামলেও ১৭ বছর বয়সী হিসেবে দারুণ ইম্প্যাক্ট রেখেছেন।

একই সাথে বয়সভিত্তিক দল ও লীগে ভালো করেছেন রবিনহো জুনিয়ার। যে কারণে তাকে নিয়ে এবার টানাটানি ইউরোপের ক্লাবগুলোর

বাবা তারকা হয়েছিলেন, তবে মাঠের বাইরের নানা কেলেঙ্কারি ব্রাজিল ও নিজের স্বপ্নপুরণ করতে পারেননি সবটা।

রবিনহো জুনিয়ার বাবার মত ট্যালেন্ট পেয়েছেন, শুধু এবার সেটাকে পরিচর্যার পালা।

আর সেখানে বাবাকে ছাড়িয়ে যাক তিনি, বাবার অপুর্ণতা পুরণ করুক, এমনটাই চাওয়া সেলেসাও ভক্তদের থাকবে আগামী দিনে তাকে নিয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here