মেসি মানেই ম্যাজিক, মেসি মানেই জাদু। এসিস্ট, ড্রিবলিং, মাঠের জাদুতে মেসি অনন্য৷
তবে এইসবের চেয়ে গোল করাটাও মেসি করেন নিয়ম করেই। আর সেখানে অন্যদের টেক্কাও দিয়ে যান মেসি।
এর আগে ৬ বার গোল্ডেন বুট পাওয়া মেসির সামনে সুযোগ আরো একবার এই পুরষ্কার পাওয়ার।
এমএলএসের এই মৌসুমে ২০ গোল করেছেন লিওনেল মেসি৷ ২০ গোল করে তালিকার দুইয়ে আছেন মেসি।
শীর্ষে আছেন নাশভিলের ইংলিশ স্ট্রাইকার স্যাম সুরিজ। তিনি করেছেন মোট ২১ গোল। কিন্ত এরপরও গোল্ডেন বুটের রেসে সবচেয়ে এগিয়ে মেসি
সেটা কি নামটা মেসি বলেই? অনেকে বলতেই পারেন। সুয়ারেজ, রোনালদো, বেনজামাদের সাথে টক্কর দিয়ে যে বছরের পর বছর গোল্ডেন বুট জিতেছেন, সেখানে এক গোলে পিছিয়ে থাকা তার জন্য এগিয়ে থাকাই।
সেটা এক কারণ হতে পারে, তবে মুল কারণ এটা নয়।
এই মৌসুমে ইন্টার মায়ামির আছে এখনও ৭ ম্যাচ। বিপরীতে নাশভিলের ম্যাচ আছে আর চারটি।
মেসির পর এর নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে আছেন ডেনিস বউগানা।
তিনি করেছেন মেসির চেয়ে এক গোল কম। তার ম্যাচ আছে চারটি।
অর্থ্যাৎ এক গোলে পিছিয়ে থাকলেও মেসির সামনে আছে ৩ টি বেশি সুযোগ।
৪ ম্যাচে যা গোল করবেন সুরিজ, তার থেকে এক গোল ৭ ম্যাচে বেশি করলেই আসরের সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি।
এখানে মেসির জন্য লড়াইটা তাই সহজই।
এই মৌসুমে এমএলএসে ২১ ম্যাচে ২০ গোল মেসির। বিপরীতে ২৭ ম্যাচে ১৯ গোল বউগানার।
২১ গোল করা সুরিজ খেলেন ৩০ ম্যাচ। অর্থাৎ গোল রেশিওতে অনেক এগিয়ে মেসি। তাই এই লড়াইয়ের অগ্রগামী নাম মেসি।
তবে অন্য দুইজন স্ট্রাইকার, মেসির দলে আলাদা স্ট্রাইকার আছেন। এর বাইরে মেসির টানা ম্যাচ খেলবেন কিনা, সেটা নিয়েও সংশয় আছে।
সব মিলিয়ে কিছুটা লড়াইয়ের আভাসও আছে। তবে মেসি যদি মেসিসুলভ থাকেন এবং আগামী ম্যাচগুলো খেলতে পারেন, তবে ৭ বছর পর আবারো গোল্ডেন বুট উঠতে যাচ্ছে তার কাছে।




