ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করেছেন, সেটাও ইউরোর মত আসরে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন, দলটির সর্বোচ্চ গোলদাতা। মাত্র ১৬ বছরে ক্লাব লেভেলে আলো কাড়েন।
ইংল্যান্ডের হয়ে করেন ৫৩ গোল। আছে চ্যাম্পিয়নস লীগ, ইপিএল সহ বড় বড় শিরোপা। লিজেন্ডারি ওয়েইন রুনি ফুটবল অঙ্গনে পরিচিত মুখ।
এবার এই লিজেন্ড নিলেন ব্রাজিলিয়ান রাফিনহার পক্ষ। সেখানে ব্যালন ডি অরে রাফিনহার পজিশনে বেশ চটেছেন সাবেক এই ভার্সেটাইল খেলোয়াড়।
ইয়াহু স্পোর্টস, ফ্যাব্রিজিও রোমানোর মত সংবাদমাধ্যমে উঠে আসে রুনির মন্তব্য।
আর সেখানে রাফিনহার ৫ম হওয়ায় ব্যালন ডি অরকে কৌতুক হিসেবে আখ্যা তার।
রুনির মতে বার্সেলোনার হয়ে হৃদয় দিয়ে খেলেছেন রাফিনহা। বার্সার হয়ে দিয়েছেন একাধিক জাদুকরী মুহুর্ত।
এমনকি সব গুরুত্বপূর্ণ মুহুর্তে বার্সাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই রাফিনহার পাচে থাকা মানতেই পারছেন না তিনি।
একই সাথে তিনি মনে করেন, ব্যালন ডি অরে সবার সেরা হওয়া উচিত ছিল এই ব্রাজিলিয়ান তারকার।
একই সাথে বার্সেলোনা ক্লাবের উপরও চটেছেন তিনি। রাফিনহাকে রেখে ইয়ামালকে ব্যালন ডি অরে প্রমোট করায় ব্যাথিত হয়েছেন তিনি।
।বার্সেলোনা ভক্তদের স্পীন প্রীতিতে আঘাত পেয়েছেন তিনি। একই সাথে রাফিনহাকে ক্লাব ছাড়ার নির্দেশ দেন রুনি।
তার মতে যে ক্লাব তাকে সম্মান দেয়না, সেই ক্লাবে থাকা উচিত না তার। নিজের করা মন্তব্যে রুনি বলেন
“ এটা কি কৌতুক নাকি? আসলেই কি? কিভাবে রাফিনহা ৫ম হয় এবং ভিতিনহা ৩য় হয়।
রাফিনহা দলকে গুরুত্বপূর্ণ মুহুর্তে নেতৃত্বে দিয়েছে, নিজের সব নিবেদন ও হৃদয় দিয়ে খেলেছে।
বার্সেলোনাকে জাদুকরী রাত উপহার দিয়েছে। এটা যদি ব্যালনে উপর্যুক্ত না হয়, তবে কোনটা উপর্যুক্ত?
আমার কাছে ব্যালন ডি অরে এক নাম্বার থাকবেন তিনি।
কিভাবে বার্সেলোনা ভক্তরা রাফিনহাকে রেখে ইয়ামালকে প্রমোট করলো, যেখানে ইয়ামাল থেকে এগিয়ে পরিষ্কারভাবে এগিয়ে রাফিনহা।
আমার মতে তার ক্লাব ছাড়া উচিত। যে ক্লাবের ভক্তরা তাকে সম্মান দেয়না, তাকে তার প্রাপ্য মর্যাদা দেয়না সেখানে থাকা উচিত না।
তার এমন ক্লাবে যাওয়া উচিত যেখানে ভক্তরা তাকে সম্মান দেবে স্প্যানিশ না বলে অমর্যাদা করবেনা”
সব মিলিয়ে ব্যালনে রাফিনহার পজিশনে অন্য অনেক ফুটবল ভক্তদের মত অবাক হয়েছেন ওয়েইন রুনিও।
আর সেই বিষ্ময় ক্ষোভ হয়েই যেন ফুটেছে তার মুখে।




