Homeফুটবলনেইমারের বিশ্বকাপ খেলার পক্ষে রোনালদো!

নেইমারের বিশ্বকাপ খেলার পক্ষে রোনালদো!

- Advertisement -spot_img

দলে নেই প্রায় ২ বছর। তবে আলোচনা থেকে কখনই সরে যাননি নেইমার জুনিয়র। ২ বছরেই তাকে নিয়ে ছিল আলোচনা।

প্রায় ইঞ্জুরিতে থাকলেও নেইমার দলের গুরুত্বপূর্ণ তারকা, এমনটাই মনে করেন অনেকে।

সেখানে এবার প্রশ্ন উঠেছিল বিশ্বকাপে নেইমারের থাকা না থাকা নিয়ে। সেই প্রশ্নে এবার নেইমির পক্ষে ভোট ব্রাজিলের স্ট্রাইকার রোনালদো নাজারিও এর।

ব্রাজিলের হয়ে ২ টি বিশ্বকাপ জয় করেন রোনালদো নাজারিও৷ জয় করেন ব্যালন ডি অর ট্রফিও। এছাড়া ২০০২ বিশ্বকাপে করেন সর্বোচ্চ গোল৷ ব্রাজিলের হয়ে ৯৯ ম্যাচে করেন ৬২ গোল। ৪৯ বছর বয়সী এই ফুটবলার নিলেন নেইমারের পক্ষ।

সেখানে নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপে যাওয়া উচিত, এমনটাই বলেন তিনি।

তার মতে নেইমারকে পেলে দর্শকদের বিশ্বকাপ জয়ে বিশ্বাস থাকবে ১০০ ভাগ, নেইমারকে না পেলে সেই আত্মবিশ্বাস থাকবেনা ভক্তদের।

নেইমার ব্রাজিল দলের জন্য একজন সিদ্ধান্তমুলক খেলোয়াড় বলে মনে করেন নাজারিও।

ব্রাজিল নেইমারের মত আরেকজনকে পাবেনা, এটাও মত সর্বকালের সেরা নাম্বার নাইন খ্যাত নাজারিও এর।

সাম্প্রতিক সময়ে সাও পাওলোতে এক পাব্লিক ইভেন্টে এমন কথা বলেন নাজারিও। তার সেই সাক্ষাৎকার প্রকাশিত হয় ভ্যানগার্ড সংবাদমাধ্যমে।

সেখানে রোনালদো বলেন ‘’ নেইমার ব্রাজিল দলের জন্য একজন সিদ্ধান্তমুলক খেলোয়াড়। আমরা তার মত আরেকজন খেলোয়াড় পাব না।

নেইমার দলে থাকলে ভক্তদের ১০০ ভাগ বিশ্বাস থাকবে ব্রাজিল শিরোপা জিতবে, সে দলে না থাকলে সে বিশ্বাস তাদের থাকেনা। এছাড়া নেইমার দলে থাকা ও না থাকার উপর ফলাফলেও প্রভাব ফেলে”

সব মিলিয়ে রোনালদো নাজারিও নেইমিকে যে বিশ্বকাপে চান, সেটাই করলেন উন্মুক্ত।

নাজারিও এর মত অনেক ভক্তই নেইমারকে চান আগামী বিশ্বকাপ দলে। তবে সবকিছুই থাকবে নেইমার ও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির উপর।

যদিও এর মাঝে নেইমারকে নেওয়ার জন্য শর্ত আরোপ করে দিয়েছেন কোচ কার্লো।

সান্তোসের এই তারকাকে বিশ্বকাপের মত হাই ভোল্টেজ আসরে খেলতে হলে শতভাগ ফিট থাকতে হবে, এমনটাই মত ব্রাজিলের দায়িত্বপ্রাপ্ত ইতালিয়ান এই কোচের।

টেকনিক্যালি অন্য অনেকের মত নেইমারকে নিয়ে সন্দেহ নেই তার।

এবার বিশ্বকাপ খেলা না হলে আর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই নেইমির। অপরদিকে তার নেতৃত্বে ব্রাজিলকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চান অনেকে।

নেইমার জুনিয়র, নিজের ফিটনেস নিয়ে কাজ করে ফিরবেন কি এবার তবে? কার্লোকে শর্ত কি পুরণ করবেন, দিবেন নাজারিও এর কথার প্রতিদান? সবকিছু সময়ই বলে দিবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here