Homeফুটবলএই প্রজন্মেও সেরা মেসি: ব্রাজিলের নেইমার জুনিয়রের মন্তব্য!

এই প্রজন্মেও সেরা মেসি: ব্রাজিলের নেইমার জুনিয়রের মন্তব্য!

- Advertisement -spot_img

দুইজন দুই আঙ্গিকেকের তারকা। টেনিসে নোভাক জোকোভিচ সেরাদের সেরা, সর্বকালের সেরাদের কাতারে আসে তার নাম।

আর ফুটবলার নেইমারকে কে না চেনে। এর আগে একাধিকবার দেখা হয়েছে এই দুইজনের।

কখনও নেইমার জোকোভিচের কণ্যার জন্য নিজের স্বাক্ষর করা জার্সি দিয়েছেন।

কখনও আল হিলালের জার্সি দিয়েছেন টেনিস তারকাকে। আবার কখন টেনিস মাঠে সতীর্থদের নিয়ে জোকোভিচকে ট্রিক্সে হারাচ্ছেন নেইমার।

এবার আরো একবার সাক্ষাৎ নেইমার জোকোভিচের। সার্বিয়ান তারকার সাথে আড্ডাও জমলো তার।

তবে একই সাথে উঠে আসে একজনের নাম।তিনি লিওনেল মেসি। আলোচনায় না থেকেও ভালোভাবে ছিলেন মেসি।

এমনকি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যান এরপরে।

ফুটবলের মানুষকে পেয়েছেন, ফুটবলের প্রশ্ন করবেন না, এমনটা তো হয়না।

জোকোভিচও তাই নেইমারকে নিয়ে করলেন ফুটবলীয় প্রশ্ন। যেখানে সার্বিয়ান এই টেনিস তারকার প্রশ্ন, সর্বকালের সেরা ফুটবলার কে?

এই প্রশ্নে নেইমারের উত্তর অনুমেয় ছিল, স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন লিওনেল মেসির নাম নেন নেইমার।

ব্রাজিলিয়ান নেইমারের মেসির প্রতি টান ও বন্ধুত্ব সবারই জানা, একই সাথে মেসিকে আদর্শ মানেন তিনি।

তাই এই প্রশ্নে মেসিকে আনেন নেইমার।

এরপর নেইমারকে প্রশ্ন করা হয় এই জেনারশনের সেরা কে? সেখানে জোকোভিচ ভেবেছিলেন অন্য কারো নাম হয়ত নিবেন নেইমার জুনিয়র।

তবে সেখানে নেইমার যেন জোকোভিচকে পালটা প্রশ্ন করলেন, মেসি কি অবসর নিয়েছে?

যদি মেসি অবসর না নেয়, তবে তিনিই সেরা। সেটা যেমন একদিকে সর্বকালের সেরা, আবার এই জেনারশনের সেরা।

জোকোভিচ হয়ত ভেবেছিলেন এই প্রশ্নে অন্য উত্তর আসবে নেইমির থেকে। বর্তমান সময় রাজত্ব করছে কিলিয়ান এমবাপ্পে, অনেকে তাকে এই জেনারশনের সেরা বা আগামী দিনের মেগাস্টার বলেন।

এছাড়া ভিনিসিয়াস, হলান্ড, বেলিংহাম, ইয়ামাল সহ অনেক বড় বড় তারকারা আছেন।

যাদের মাঝে কে সেরা সে নিয়ে অনেকে তর্ক করেন। তবে এইসবের ভীরে একটা নামই এসেছে নেইমির থেকে, সেটি লিওনেল মেসি।

যেটার জন্য একবারও ভাবতে হয়নি নেইমিকে।

অবশ্য মেসি বন্দনা করছেন নেইমার, এমনটাই নয় খুব। এই দশকেই দুইবার ব্যালন ডি অর পেয়েছেন মেসি, যা পাননি আর কোন ফুটবলার।

বিশ্বকাপ জিতেছেন, কোপা জিতেছেন, হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। এমএলএস সহ আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন।

এই ফুরিয়ে যাওয়া মেসিই তো তরুণদের সাথে পাল্লা দিচ্ছেন। যে কারণে মেসিকে সেরা বললে তো ভুল হবার নেই খুব বেশি। কেননা রাজা তো রাজাই, বুড়ো হলেও সে রাজাই থাকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here