Homeফুটবলবিশ্বকাপের প্রস্তুতি: ১২ হাজার ২৩৮ কোটি টাকায় ভাসমান স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব!

বিশ্বকাপের প্রস্তুতি: ১২ হাজার ২৩৮ কোটি টাকায় ভাসমান স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব!

- Advertisement -spot_img

সৌদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের প্রথম “স্কাই স্টেডিয়াম” নির্মাণের ঘোষণা দিয়েছে।

নিওম স্কাই স্টেডিয়াম নামের এই অবকাঠামোটি মরুভূমির বুকে নয়, বরং ৩৫০ মিটার ওপরে ঝুলন্ত অবস্থায় তৈরি হবে ভবিষ্যতমুখী শহর “দ্য লাইন” এর ভেতরে।
প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই স্টেডিয়ামটির ধারণক্ষমতা থাকবে ৪৬,০০০ দর্শক। সম্পূর্ণ প্রকল্পটি পরিচালিত হবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায়, যা সৌদি আরবের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো গঠনের প্রতিশ্রুতি বহন করবে।


স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে ২০২৬ সালে এবং ২০৩২ সালের মধ্যে এর কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে ২০৩৪ বিশ্বকাপের আগে সমস্ত প্রস্তুতি শেষ করা যায়। এটি শুধুমাত্র বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজনে সীমাবদ্ধ থাকবে না বরং সারা বছরব্যাপী কনসার্ট, ক্রীড়া ইভেন্ট ও আন্তর্জাতিক সম্মেলনের ভেন্যু হিসেবেও ব্যবহৃত হবে।
নিওম স্কাই স্টেডিয়ামকে ঘিরে সৌদি সরকার বলছে, এটি হবে ভবিষ্যতের ক্রীড়া স্থাপত্য ও প্রযুক্তির এক মাইলফলক।

স্টেডিয়ামটি যুক্ত থাকবে “দ্য লাইন”-এর ১৭০ কিলোমিটার দীর্ঘ আয়নাবেষ্টিত মেগা স্ট্রাকচার এর সঙ্গে, যা মরুভূমির বুকে এক অনন্য স্থাপত্য নিদর্শন হিসেবে দাঁড়াবে।


স্টেডিয়ামে থাকবে উন্নত কুলিং সিস্টেম, ডিজিটাল ফ্যান এক্সপেরিয়েন্স, ইন্টারঅ্যাকটিভ স্ক্রিনিং, স্মার্ট লাইটিং এবং এআই-চালিত প্রযুক্তি,

যা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে। উচ্চতর স্থাপত্য এবং টেকসই ডিজাইনে অভিজ্ঞ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পে যুক্ত রয়েছে NEOM কর্তৃপক্ষ, সৌদি ক্রীড়া মন্ত্রণালয় এবং পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এর সঙ্গে অংশীদারিত্বে।


সৌদির গনমাধ্যম জানাচ্ছে,২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য সৌদি আরব ইতিমধ্যে ১৫টি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

এর মধ্যে রাজধানী রিয়াদে গড়ে তোলা হচ্ছে কিং সালমান আন্তর্জাতিক স্টেডিয়াম, যা সম্পন্ন হলে রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়াম হবে ধারণক্ষমতা প্রায় ৯২,৭৬০ দর্শক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here