ঘরের মাঠে আগের লেগে জয় ছিল ফ্ল্যামেঙ্গোর। ব্রাজিলে এসে সেই লিডকেই ধরে রাখার বাকি ছিল ব্রাজিলিয়ান এই ক্লাবটির।
শেষ পর্যন্ত সেই কাজটাই দারুণভাবে করে তারা। তবে এওয়ে ম্যাচ ১০ জনের ফ্ল্যামেঙ্গোর জন্য এই কাজটাই হয়ে যায় বেশ কঠিন।
তবে ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস নিজের দলকে দিয়ে করান সেই কঠিন কাজটাই।
কোপা লিপার্তোদেসের সেমিফাইনালে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা একমাত্র দল ছিল রেসিং ক্লাব।
অপরদিকে সেমিফাইনালে ৪ দলের মাঝে দুইটিই ছিল ব্রাজিলের। আর সেখানে এক দলের নিশ্চিত হয় ফাইনাল।
অপরদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ দল টিকে থাকলেও নেই আর্জেন্টিনার কোন দল
বুয়েন্স আইয়ার্সে শুরু থেকেই একের পর এক আক্রমণ করে রেসিং ক্লাব। আগের লেগে পিছিয়ে থাকায় গোল শোধে মারিয়া থাকে তারা।
এরপর ৫৬ মিনিটে ফ্ল্যামেঙ্গোর ইকুয়েডরের স্ট্রাইকার প্লাতা লাল কার্ড হজম করলে আরো চাপে পড়ে ফ্ল্যামেঙ্গো। তবে এরপরও কোন গোল হজম করেনি দলটি।
একই সাথে নিজের দ্বিতীয় মৌসুমেই বাজিমাত করে ফেলতে যাচ্ছেন ব্রাজিলিয়ান সাবেক তারকা ফিলিপে লুইজ।
ব্রাজিলিয়ান লীগ সিরিআতে ২১ ম্যাচ শেষে তার দল আছে দুই নাম্বারে। সেখানে শীর্ষ দল পালমেরাস থেকে পয়েন্টের ব্যাবধান মাত্র এক।
অর্থ্যাৎ লীগ জয়ের রেসে ভালোভাবেই আছে ফ্ল্যামেঙ্গো। অপরদিকে প্রথমবারের মত দল নিয়েই উঠে গেলেন মহাদেশীয় আসরের ফাইনালে, তাও আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে।
ফাইনালে লীগে প্রতিদ্বন্দ্বীতা করা পালমেরাস হতে পারে সঙ্গী, আবার মুখোমুখি হতে পারেন ইকুয়েডরের ক্লাব এলডিইউ ডি কুইটোর। সব মিলিয়ে জোড়া শিরোপার হাতছানি তার সামনে।
অপরদিকে এমন জয় ব্রাজিলিয়ানদের দুইদিক থেকে স্বস্তি দেবে। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্লাবকে হারিয়ে লাতিন আমেরিকান সবচেয়ে বড় ক্লাব আসর কোপা লিপার্তোদেসের ফাইনালে উঠা।
আবার সেটাও ফিলিপে লুইজের ক্লাব, যাকে বলা হয় ব্রাজিলের আগামী দিনের কোচ। সেই কোচের ও তার দলের এমন সাফল্য ব্রাজিলের সমর্থকদের পুলকিত করবে।
আগামী দিনে লুইজ দলকে নিয়ে এগিয়ে যাক, নিজেকে প্রমাণ করেই ব্রাজিলের ডাগআউটে আসুক এটাই চাওয়া সবার।




