আন্তর্জাতিক ও সব ধরণের ফুটবলের অফিশিয়াল পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ গোল, দ্বিতীয় সর্বোচ্চ এসিস্ট সব ধরণের ফুটবলে।
এর বাইরে ফ্রিকিক গোলে আছে সেরা পাচে। এই পরিসংখ্যান তুলে ধরলেই একজন ফুটবলারকে গ্রেট হিসেবে তুলে ধরবেন আপনি।
কিন্ত লিওনেল মেসিকে কি শুধু আপনি শুধুমাত্র এইটুকু দিয়েই রাখতে পারবেন।
অন্তত এক ডজনের মত রেকর্ড রয়েছে, যেখানে সেরার নামটাই লিওনেল মেসি। লিওনেল মেসিকে ধরার যেন কেউ নেই।
আন্তজার্তিক ফুটবলে সর্বোচ্চ চাঞ্চ ক্রিয়েশন লিওনেল মেসি, ড্রিবলিংএও সেরাদের সেরা।
আন্তজার্তিক ফুটবলে ৩৫০০ এর অধিক সফল ড্রিবলিং করেন লিওনেল মেসি। যে সংখ্যাটা দুইয়ে থাকা এডেন হ্যাজার্ডের প্রায় দেড় গুণ।
অর্থ্যাৎ এইখানে মেসির কাছাকাছি নেই কেউ। সব ধরণের ফুটবলে মেসি মোট ২৪ হাজারের মত চাঞ্চ ক্রিয়েট করেন, ৫০০ এর অধিক করেন বিগ চাঞ্চ ক্রিয়েট। যে সংখ্যাও ছুতে পারেননি কেউ।
মেসির আটবার ব্যালন ডি অরের গল্প সবার জানা। যেখানে দুইয়ে থাকা রোনালদোর ব্যালন ডি অর পাচটি, আর কারো নেই মেসির অর্ধেক ব্যালন ডি অরও।
কিছুদিন আগে গোল্ডেন বুট পেয়েছেন লিওনেল মেসি, যেখানে ছাড়িয়ে গেছেন নিজেকেই। ক্যারিয়ারে এই পুরষ্কারটিও মেসি পেয়েছেন মোট ৮ বার। ইউরোপিয়ান আসরেও সর্বোচ্চ গোল্ডেন বুট মেসির।
বার্সেলোনার হয়ে মেসি মোট গোল করেছেন ৬৭২ টি। একই ক্লাবের হয়ে এর চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি।
আর্জেন্টিনার হয়ে আন্তজার্তিক মঞ্চে ও বিশ্বকাপে সর্বোচ্চ গোল লিওনেল মেসির। এমনকি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ এসিস্টের মালিকও লিওনেল মেসি।
বার্সেলোনার হয়ে লা লীগায় ৪৭৪ গোল করেন, লা লীগার ইতিহাসে যা সর্বোচ্চ গোল। এমনকি তার ১৯২ এসিস্টও লা লীগার ইতিহাসে সর্বোচ্চ।
দুই বিশ্বকাপে গোল্ডেন বল বা সেরা খেলোয়াড় হয়েছেন একমাত্র মেসি, বিশ্বকাপে সর্বোচ্চ ১১ বার ম্যান অফ দ্যা ম্যাচ পেয়েছেন মেসি।
এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি ২৬ গোল লিওনেল মেসি। ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা তিনি, গোল ও এসিস্টেও সবার সেরা।
যেখানে এক বিভাগে সেরা হওয়া সবার স্বপ্ন থাকে, সেখানে সব বিভাগে সেরাদের সেরা হয়েছেন লিওনেল মেসি। সাধারণ আর লিওনেল মেসির পার্থক্য যেন এখানেই, মেসি ফুটবলে অতুলনীয়।




