Homeফুটবলএন্তনি এক জাদুকর! এক ম্যাচেই ৩ গোল-অ্যাসিস্টে বাজিমাত!

এন্তনি এক জাদুকর! এক ম্যাচেই ৩ গোল-অ্যাসিস্টে বাজিমাত!

- Advertisement -spot_img

লা লিগায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রিয়াল বেতিসের ব্রাজিলিয়ান তারকা এন্তনি।

মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একাই নিয়েছেন নায়কোচিত ভূমিকা। প্রথমার্ধে দুই গোল ও এক অ্যাসিস্ট করে নিশ্চিত করেন দলের বড় জয়।
বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বেতিস।

ম্যাচের ১০ মিনিটেই এন্তনির নিখুঁত শটে এগিয়ে যায় দল। এরপর ৩৪ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান তারকা।

মাত্র তিন মিনিট পর আবারও তার পায়ের জাদুতে আসে তৃতীয় গোল,চমৎকার পাসে সুযোগ তৈরি করে দেন মরোক্কান উইঙ্গার আবদে এজজালজৌলির জন্য, যিনি গোল করে জয় নিশ্চিত করেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কার্যত নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য।
পুরো ম্যাচে এন্তনির পরিসংখ্যান ছিল চোখধাঁধানো,২ গোল, ১ অ্যাসিস্ট, ৩টি অন-টার্গেট শট, ৬৬ টাচ, ৪২টি সঠিক পাস এবং ৬টি বল রিকভারি।

মাঠের প্রতিটি প্রান্তে সক্রিয় ছিলেন তিনি, যেন একাই বেতিসের আক্রমণভাগকে প্রাণবন্ত রেখেছিলেন। মায়োর্কার বিপক্ষে বেতিসের ৯টি অন-টার্গেট শটের বেশিরভাগই এসেছে তার দিক থেকে সৃষ্ট সুযোগে।
ম্যাচশেষে স্প্যানিশ দৈনিক এস্তাদিও দেপোর্তিভো-কে দেওয়া সাক্ষাৎকারে এন্তনি বলেন, “ফলাফলটা দারুণ গুরুত্বপূর্ণ।

আতলেতিকোর বিপক্ষে ঘরের মাঠে হারটা আমাদের কষ্ট দিয়েছে, তাই আজকের জয়টা আত্মবিশ্বাস ফেরানোর জন্য বড় ভূমিকা রাখবে। আমি খুব খুশি দুই গোল ও অ্যাসিস্টে অবদান রাখতে পেরে। একটাই আফসোস,হ্যাটট্রিকটা হয়নি।”
২০২২ সালে ৯৫ মিলিয়ন ইউরো ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এন্তনি ইংল্যান্ডে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন।

কিন্তু বেতিসে এসে যেন নতুন করে খুঁজে পেয়েছেন নিজের ছন্দ ও আত্মবিশ্বাস। ধারাবাহিক পারফরম্যান্সে এখন তিনি শুধু দলের নয়, সমর্থকদেরও সবচেয়ে বড় ভরসার নাম।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here