ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেলতে মায়ামিতে আসতে চান নেইমি,আর বন্ধু নেইমিকে আগে থেকেই দলে চান লিওনেল মেসি।
বার্সার জার্সিতে ত্রাস ছড়ানো মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীকে আবারো এক ক্লাবে দেখা, ভক্তদের জন্য হবে রোমাঞ্চকর কিছু।
বার্সেলোনার স্বর্ণযুগে এমএসএন ত্রয়ী মেসি, সুয়ারেজ ও নেইমার ছিলেন ইউরোপীয় ফুটবলের ত্রাস।
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তারা মিলে করেছিলেন ৩৬৪ গোল ও ১৭৩টি অ্যাসিস্ট, যা এখনো ফুটবল ইতিহাসের অন্যতম সফল আক্রমণভাগ হিসেবে বিবেচিত। সময়ের স্রোতে তারা ভিন্ন পথে গেলেও, এখন আবারও সেই ত্রয়ীকে একসঙ্গে দেখা যেতে পারে নতুন অধ্যায়ে,মায়ামিতে।
বর্তমানে ইন্টার মায়ামি মেজর লিগ সকারের প্লে-অফে আছে। ক্লাবটি আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে।
জর্দি আলবা ও সার্জিও বুসকেটস এই মৌসুম শেষে অবসর নিচ্ছেন, তাই তাদের বিকল্প খুঁজছে ক্লাবটি। ইতিমধ্যে টটেনহ্যামের সাবেক লেফট-ব্যাক সার্জিও রেগুইলনকে দলে টানা হয়েছে, আর ইউরোপ থেকে আরও কয়েকজন তারকা আনার প্রস্তুতিও চলছে।
এদিকে, নেইমার সম্প্রতি আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নিজ শহরের ক্লাব সান্তোসে ফিরেছেন।
শুরুতে ছয় মাসের চুক্তি করলেও পরে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেন।
এর পরেই তিনি অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারবেন। সূত্র বলছে, ইন্টার মায়ামি নেইমারকে দলে নিতে আগ্রহী, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে আনা মাঠের ভেতর ও বাইরে,দুই দিক থেকেই!
আর তুলনামূলক লাতিনের চেয়ে মেজর লীগে স্বচ্ছ ফুটবল খেলা হয়। তাছাড়া আগামী বিশ্বকাপও হবে যুক্তরাষ্ট্রেই।নিজের বার্সা ক্যারিয়ারের শুরুতে লিওর সাপোর্ট পেয়েছিলেন নেইমার,তাইরো আবারো বিশ্বকাপের আগে মেসির সাথেই জুটিবদ্ধ হতে চান নেইমার।




