Homeফুটবল২ গোল! আরো এক জাদুকর পাচ্ছে আর্জেন্টিনা ,কাস্ত্রো আসবেন মুল দলে?

২ গোল! আরো এক জাদুকর পাচ্ছে আর্জেন্টিনা ,কাস্ত্রো আসবেন মুল দলে?

- Advertisement -spot_img

গত আসরে করেছেন ১৭ গোল এসিস্ট, ১০ গোলের সাথে করেছেন ৭ এসিস্ট।

সিরিআ এর মত ডিফেন্সিভ আসরে বোলোগোনার মত দলে খেলে নজর কেড়েছেন। এই মৌসুমেও ধরে রেখেছেন সেই পারফর্মেঞ্চ।

মৌসুমের শুরুটা সাধারণ হলেও ধীরে ধীরে মেলে ধরছেন নিজেকে। সর্বশেষ ম্যাচে তো জোড়া গোল করে জেতালেন দলকে।

বলা হচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার সান্তিয়াগো কাস্ত্রোর কথা।

পার্মার বিপক্ষে বোলোগোনার হয়ে জোড়া গোল করেন কাস্ত্রো। ১ মিনিটে বার্নাবের গোলে পিছিয়ে যায় বোলোগোনা।

তবে ১৭ মিনিটে দলকে সমতায় ফেরান কাস্ত্রো। এমিল হোমের বাড়ানো বল থেকে কাস্ত্রোর ডান পায়ের শট জড়াল জালে।

আর তাতে সমতায় ফেরে বোলোগোনা। এরপর ৬৮ মিনিটে আবারো গোল করেন কাস্ত্রো। এবার দলকে এনে দেন লিড।

আগেরবার ডান পায়ে গোল করার পর এবার গোল করেন বা পায়ে। আর তাতে পিছিয়ে পড়ে একা কাস্ত্রোর জন্য ম্যাচে লিড পায় বোলোগোনা।

শেষ পর্যন্ত জয় পায় ৩-১ গোলে।

গোল ছাড়াও পুরো ম্যাচে ২ বার চাঞ্চ ক্রিয়েট, ৫ বার শট, ১০০ ভাগ হারে ৪ বার সফল লং বল ও ৫ বার ফাইনাল থার্ডে পাস দেন কাস্ত্রো।

এর এক ম্যাচ আগে ফ্লোরিন্তিনার বিপক্ষে গোল করেন কাস্ত্রো। সে ম্যাচে ফ্লোরিন্তিনার সাথে ২-২ গোলে ড্র করে বোলোগনা।

সব মিলিয়ে সিরিআ তে ৪ গোলের সাথে এক এসিস্ট কাস্ত্রো। হয়ে যাচ্ছেন দলের গুরুত্বপুর্ণ সদস্যে

প্রশ্ন আর্জেন্টিনা দলে ডাক পাবেন কিনা এই স্ট্রাইকার। স্ট্রাইকার হিসেবে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা দলে থাকবেন, সেটা নিশ্চিত। অপরদিকে তৃতীয় স্ট্রাইকার সবসময় দলে রাখেন কোচ স্কালোনি।

সেই পজিশনে এর আগে কোরেয়া ও লোপেজ খেলেছেন, তবে কেউই জায়গা নিশ্চিত করতে পারেননি।

সেক্ষেত্রে কাস্ত্রোর এই পারফর্মেঞ্চ নিসন্দেহে নজরে রাখবেন কোচ স্কালোনি৷ অন্তত বিশ্বকাপের আগে একবার কাস্ত্রোকে সুযোগ দিতে পারেন এই কোচ।

কেননা ফিনিশিং এর সাথে অন্যান্য স্কিলেও দারুণ এই স্ট্রাইকার। এর আগে আর্জেন্টিনার যুব দলেও ভালো করেছেন কাস্ত্রো। সব কিছু মিলিয়ে কাস্ত্রো যদি তার এমন পারফর্মেঞ্চের ধারা বজায় রাখতে পারেন, তবে বিশ্বকাপেও তাকে দেখা অসম্ভব হবেনা। তবে সেখানে এই ধারা বজায় রাখার কাজটা করতে হবে তাকেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here