Homeফুটবলরাফিনহার অভাব টের পাচ্ছে বার্সেলোনা, গত আসরে এই রাফিনহার জন্যই বার্সার এত...

রাফিনহার অভাব টের পাচ্ছে বার্সেলোনা, গত আসরে এই রাফিনহার জন্যই বার্সার এত সাফল্য?

- Advertisement -spot_img

লা লীগায় সর্বশেষ ম্যাচে হার রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী বিপক্ষে টানা ৪ ম্যাচ জয়ের পর হার বার্সেলোনার।

বার্সা দলে আছেন সবাই, গত মৌসুমে সমর্থকদের মধ্যমণি থাকা ইয়ামাল, পেদ্রিরা ছিলেন দলে। তবে এড়াতে পারলেন না হার।

কেননা নেই যে একজন। তিনি ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে শেষ ৪ ম্যাচে ৭ গোল এসিস্ট রাফিনহার। ৫ গোলের সাথে করেন ২ এসিস্ট।

এমন একজন পারফর্মার না থাকায় যে ভুগেছে বার্সেলোনা, তা রাফিনহাকে অপছন্দ করা কেউও স্বীকার করতে থাকবেন বাধ্য।

রাফিনহা এই মৌসুমে শেষ ম্যাচ খেলেছেন রিয়াল অভিয়েদোর বিপক্ষে। সে পর্যন্ত মৌসুমে হারেনি বার্সেলোনা।

৭ ম্যাচে ৬ জয়ের সাথে থাকে এক ড্র। তবে রাফিনহা না থাকার পর সব মিলিয়ে ৮ ম্যাচ খেলেছে বার্সেলোনা, যার মাঝে হার জুটেছে ৩ ম্যাচে।

৪ ম্যাচ জয়ের সাথে ড্র এক ম্যাচে।

সর্বশেষ ম্যাচেও চ্যাম্পিয়নস লীগের অন্যতম দুর্বল দল ক্লাব ব্রাগার সাথে ড্র করে বার্সেলোনা। নানা বিতর্ক না থাকলে হয়ত হেরেই যেত পারত দলটি। রাফিনহা ছাড়া আক্রমণভাগে সবাই আছেন, শেষ ম্যাচ ছাড়া পেদ্রি, অলমোরা খেলেছেন, তবুও এলেমেলো বার্সেলোনা।

অনেকেই বার্সেলোনার এমন অবস্থার জন্য ডিফেন্সকে দোষ দিচ্ছেন। তবে গত মৌসুমেও ডিফেন্সের চিত্র খুব ভালো ছিল না বলাই যায়।

আর সেখানে ত্রাতা হয়েছেন রাফা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩ গোল হজম করেও জয় পায় বার্সেলোনা, কেননা রাফিনহা করেন জোড়া গোল।

২ গোল হজম করে রাফিনহার হ্যাট্রিক গোল এসিস্টে জয় পায় বার্সেলোনা।

শুধু ক্লাসিকো নয়, গত চ্যাম্পিয়নস লীগেও একা হাতে অনেক ম্যাচ বার্সেলোনাকে জিতিয়েছেন রাফিনহা।

এমনকি হেরে যাওয়া ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে দুই লেগে ৫ গোল হজম করেও রাফিনহার গোলে জয়ের সুবাতাস পায় বার্সেলোনা।

যদিও সেই ডিফেন্সের ভুলে জয় আর পাওয়া হয়নি দলটির।

আটলান্টা, সেল্টা ভিগো, ডর্টমুন্ড, বেনফিকা, এথলেটিকো মাদ্রিদ সহ অসংখ্য ম্যাচে দলের হয়ে একাই জিতিয়ে দেন রাফিনহা।

তবুও তাকে ঘিরে ছিল না হাইপ। তার মৌসুমে ৬২ গোল এসিস্ট সংখ্যা নয়, বরং বার্সেলোনার এক একটা জয়ের সাক্ষী৷ তবুও রাফিনহা ব্যালনে থাকেন পাচে, ফিফপ্রোর দলেই জায়গা পাননা। অনেকে তো তাকে বিক্রির কথাও ভাবেন।

এবার না থেকে তাদেরই জবাব দিলেন রাফা।

গত মৌসুমের মত রাফা আবারো জ্বলে উঠবেন কিনা, সেটা নিশ্চিত বলতে পারবেন না কেউ। হয়ত ধার কমেও যেতে পারে তার।

তবে গত মৌসুমে এই ব্রাজিলিয়ানের ইম্প্যাক্টটা এবার হারে হারেই টের পাচ্ছে বার্সেলোনা দল৷

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here