জাতীয় দলে নেই প্রায় ২ বছর, তবে নেইমার আশা ছাড়েননি একটুও। আশা ছাড়েননি বলেই এখনও ইঞ্জুরির সাথে লড়ে যাচ্ছেন।
এখনও বারবার ফিরে আসছেন। ভক্তদের স্বপ্ন নেইমারকে বিশ্বকাপে দেখার, সেই স্বপ্ন লালন করেন নেইমারও।
শুধু কোচের মন জয় করে ফিরতে হবে দলে।
কিন্ত ফিরতে হলে কি করতে হবে, এমন উপায়ই এবার বাতলে দেন কোচ নিজেই। অবশ্য নেইমারকে নিয়ে ভক্তদের আগ্রহে কার্লোকে প্রায়ই প্রশ্ন শুনতে হয় তাকে নিয়ে। আর সেখানেই নেইমারকে ফেরার নানা পরামর্শ দেন তিনি। এর আগে নেইমারের ফিটনেসে উন্নতি করার পরামর্শ দেন
। এবার নেইমারকে পজিশন বদলে ফেলার পরামর্শ দেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কোচ কার্লো এমনটাই বলেন। সেখানে তার মতে নেইমারের উচিত পজিশন বদলে ফেলে ফলসে নাইনে খেলা।
এর সাথে নেইমারের ফিনিশিং ও ক্রিয়েটিভিটির প্রশংসা করেন তিনি। নেইমারকে ব্রাজিল ফুটবলের লিজেন্ড হিসেবে উল্লেখ করেন এই কোচ।
ব্রাজিল দলের উইঙে এস্তেভাও, রাফিনহা, ভিনি, মার্টিনেল্লিরা আছেন। এটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন পাকুয়েতা, কুনহা, পেদ্রোরা।
তাই এইসব পজিশনে নেইমারের জন্য ফেরা কঠিন। এছাড়া মডার্ন ডে তে এইসব পজিশনে গতি এবং ভালো ওয়ার্করেট থাকতে হয়।
ইঞ্জুরি আক্রান্ত নেইমার এই জায়গায় পিছিয়ে থাকবেন বলেই মত দেন কার্লো। আর সেখানে ব্রাজিলে নেই ভালো মানের ফিনিশার। নেইমার যদি ফলস নাইনে খেলে, তবে সেখান থেকে তার ব্রাজিলে আসার সুযোগটাই দেখছেন কোচ কার্লোর।
কার্লোর কথা মাথায় নিয়ে নেইমারও সিদ্ধান্ত নেন, সান্তোসের হয়ে আগামী দিনে ফলসে নাইনে খেলবেন নেইমার।
এর আগে সান্তোসে এটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙে খেলেছেন নেইমার। এই দুটি তার প্রিয় জায়গা।
তবে এবার কোচের পরামর্শে ফলস নাইনে খেলার কথা জানান। সান্তোসও তার প্রস্তাব মেনে নিয়েছে। বিশ্বকাপের আগে এই পজিশনেই দেখা যাবে নেইমিকে। এতে উপকৃত হবে সান্তোসও। গোল করার দুর্বলতা যে দলটির।
ইঞ্জুরি, ফিটনেসের সাথে লড়াই করছেন রীতিমতো। এবার বের হচ্ছেন নিজের কমফোর্ট জোন থেকে।
শুধুমাত্র ব্রাজিল দলে ফেরার জন্য, বিশ্বকাপে ভালো করার জন্য। ব্রাজিলের প্রতি এই নিবেদনই নেইমারকে আলাদা করে অন্যদের থেকে।
নিজের এই নিবেদনের কারণে নেইমার বিশ্বকাপে ফিরে সাফল্য পাক, এটাই থাকবে সবার প্রত্যাশা।




