Homeফুটবল৪০০ এসিস্ট! আজও ২ গোল, ইতিহাস গড়লেন মেসি!

৪০০ এসিস্ট! আজও ২ গোল, ইতিহাস গড়লেন মেসি!

- Advertisement -spot_img

দুর্দান্ত একক প্রচেষ্টায় লিওনেল মেসির জাদুকরী গোলই যেন আগাম বার্তা দিয়েছিল,ইতিহাস গড়ার রাত এটি।

এরপর আরও একটি গোল আর একটি গোলে সরাসরি অবদান। আর তাতে তিনি ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়ে ফেলেছেন ৪০০ অ্যাসিস্টের অনন্য মাইলফলক।

সেই সঙ্গে প্রথমবারের মতো মেজর লিগ সকার প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে মেসির ইন্টার মায়ামি।


বাংলাদেশ সময় রোববার সকালে, ন্যাশভিল এফসিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা।

দলের হয়ে জোড়া গোল করেন তাদিও আলেন্দে, বাকি দুই গোলের নায়ক মেসি।

তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে মায়ামি।

প্রথম ম্যাচে ৩-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল তারা। তবে নির্ধারক ম্যাচে মেসির নেতৃত্বে দলটি ফের প্রমাণ করেছে নিজেদের আধিপত্য।


ম্যাচের দশম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে চার ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন মেসি,একটি নিখুঁত ফিনিশিং, যা দর্শকদের মনে করিয়ে দেয় তার স্বর্ণযুগের স্মৃতি।

৩৯তম মিনিটে মাতেও সিলভেত্তির ব্যাকপাসে ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।


দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে মেসির পাসে জর্দি আলবা বল বাড়ান আলেন্দের কাছে, যিনি কাছ থেকে সহজেই তৃতীয় গোলটি করেন।

কিছুক্ষণ পর মেসির থ্রু পাস থেকে আলেন্দে আবারও লক্ষ্যভেদ করলে মেসির নামের পাশে যুক্ত হয় ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট,যা পেশাদার ফুটবলে একক রেকর্ড।
চলতি মৌসুমে এমএলএস-এ মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৪, সঙ্গে ১৮ অ্যাসিস্ট।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ৫০ ম্যাচে তার গোল ৪৩টি, অ্যাসিস্ট ২০টি।


ন্যাশভিলকে টুর্নামেন্ট থেকে বিদায় করে মায়ামি এখন খেলবে কনফারেন্স সেমিফাইনালে , যেখানে প্রতিপক্ষ এফসি সিনসিনাটি।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ বা ২৩ নভেম্বর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here