ইউরোপের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লীগ। আর সেই আসরের সেমিফাইনালে পা দেওয়া হয়েছে ডায়নামো বুখারেস্টের।
এমনকি মোট ১৩ বার তারা অংশ নিয়েছে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে।
এই ডায়নামো বুখারেষ্ট থেকেই খেলেই গোল্ডেন বুট দুইবার জয় করেছেন ডুডু জিওরজেস্কো।
যেই পুরষ্কারের জন্য লড়াই করেন ইউরোপের বড় বড় স্ট্রাইকাররা। মেসি, রোনালদো থেকে এমবাপ্পে, লেওয়ারা যার জন্য লড়াই করেন, সেই পুরষ্কার একজন পেয়েছেন এই ক্লাব থেকে খেলে, সেটাও দুইবার।
এমন এক ক্লাবে দেখা যাবে বাংলাদেশের এক তারকাকে। এমনটাই যেন এখন বাস্তবতা।
ফিফার র্যাংকিংএ রোমানিয়ার অবস্থান ৪৭ নাম্বারে। সেই রোমানিয়ার সেরা ক্লাব ডায়নামো বুখারেষ্ট।
যারা ফুটবল দেখেন গভীরভাবে, তাদের কাছে আগে থেকেই পরিচিত এই ক্লাবটি, অন্তত নামও অনেকে শুনেছেন আগে থেকেই।
এই দলটির স্কোয়াডে এখনও অনেক খেলোয়াড় আছেন যারা উঠে এসেছেন পিএসজি, আর্সেনাল, স্টার্সবার্গের একাডেমি থেকে।
এমনকি ফ্রাঞ্চ, স্পেনের যুব দলে খেলা অনেকে আছেন, আছেন লা লীগা, ইপিএল, লীগ ওয়ান, জার্মান লীগে আগে খেলা খেলোয়াড়রা। সেই দলেই যাচ্ছেন বাংলার ডিফেন্ডার তারেক কাজী।
এমনটাই জানায় দেশের ফুটবলের অন্যতম বিশ্বস্ত পেজ সেভ বাংলাদেশ ফুটবল।
শোনা যায়, বর্তমানে এই ইউরোপীয়ান ক্লাবটির সাথেই যোগাযোগ তারেকের।
এমনকি এই পেজের মতে তারেকের সাথে ডায়নামো বুখারেষ্টের চুক্তি অনেকটা চুড়ান্ত। ৩ বছরের চুক্তিতে এই ক্লাবে যুক্ত হবেন তারেক। এই ক্লাবের সাথে তারেকের আলাপ আগাচ্ছে ভালোভাবেই।
তবে শুধু এই ক্লাব নয়, আরো অনেক ক্লাবের আগ্রহে আছেন তারেক কাজী।
কেননা কয়েকটি প্রস্তাব ভালোভাবে পর্যালোচনা করছেন তারেক, এমনটাই জানানো হয়। চুড়ান্তভাবে কোথায় যাবেন তিনি, তা জানা যাবে ভারত ও নেপাল ম্যাচের পর এমনটাই বলা হয়।
বর্তমানে ফিফা র্যাংকিংএ ৩৮ নাম্বারে আছে রোমানিয়ার লীগ সুপারলীগা। আর সেখানে সেরা ১০০ তেও নেই বাংলাদেশের লীগ, নেই তালিকায়।
হয়ত র্যাংকিং করলে সেরা ১৫০ তেও জায়গা হবেনা বাংলাদেশের লীগের। সেখানে সেই ৩৮ নাম্বার লীগের সেরা দলে খেলবেন তারেক, বিষয়টা গর্বেরই দেশের ভক্তদের জন্য।
অবশ্য এর আগেও বড় বড় ক্লাবে খেলেছেন তারেক। ফিনল্যান্ডের শীর্ষ ক্লাব ইলভেসে তিন মৌসুম কাটান।
ইলভেসের হয়ে খেলেন ইউরোপা লীগের মত আসরে। এবার তার সামনে উকি দিচ্ছে আরো বড় ক্লাবে খেলার। যদি শেষ পর্যন্ত ডায়নামো বুখারেষ্টে তারেক খেলেন, তবে সেটা শুধু তারেকের না, হবে বাংলাদেশের সবার অর্জন।




