Homeফুটবলনেইমার অন্য দুনিয়া থেকে এসেছে- ক্যাসেমিরো

নেইমার অন্য দুনিয়া থেকে এসেছে- ক্যাসেমিরো

- Advertisement -spot_img

দলে নেই, কিন্ত নেইমার আলোচনায় আছেন সবসময়। সাম্প্রতিক সময়ে সবার সাক্ষাৎকার বা আলোচনায় বারবার উঠে এসেছে নেইমারের নাম।

।কার্লো, রেনেতা আগস্ত, রোনালদো সবার মুখেই যেন নেইমার বন্দনা। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো।

নেইমির প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন ক্যাসে।

সেখানে নেইমারকে নিয়ে বিস্তারিত বলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

নেইমারের সাথে খেলার অভিজ্ঞতা, তার প্রতিভা ও পরিশ্রমের ফল, দলে তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।৷

নেইমারের ব্যালন ডি অর না পাওয়া ও ব্যালন ডি অর জয়ীদের সাথে তার তুলনা করেন ক্যাসিমিরো। জানান নেইমারের দক্ষতা সম্পর্কে।

এমনকি নেইমারের প্রতি নিজের নিবেদনের কথা জানান ক্যাসে। সেখানে ক্যাসের মতে যদি নেইমারের গোলের পাস দিতে বা নেইমারকে গোল দেওয়ার জন্য যদি অতিরিক্ত এক মাইলও দৌড়াতে হয় তাকে, সেটা করতেও রাজি সে।

গ্লোবোতে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ান এই মিড বলেন “ আমার অনেক গ্রেট খেলোয়াড়দের সাথে খেলার অভিজ্ঞতা আছে, এটা আমি আনন্দের সাথে জানাচ্ছি।

আমি ক্রিশ্চিয়ানো, মার্সেলো, বেল, মদ্রিচ, ক্রুসদের সাথে খেলেছি। সেখানে ১০ টা ব্যালন ডি অর ( বাস্তবে ৭ টি) তাই না, আর সেই তালিকায় নেইমারের নাম রাখা অনিবার্য। নেইমার ভালো করলে তাকে আপনি বাতিলের খাতায় রাখতে পারেন না।

এমনকি সে যদি যদি ভালো শেপে থাকে, তবে সে বিশ্বসেরা। আমি একজন খেলোয়াড় হিসেবে নেইমারের বড় ভক্ত।

আমি নেইমারকে ১২ বছর ধরে চিনি। সে সবসময়ই খুব, খুবই আলাদা। এটা আমার সৌভাগ্য যে আমি নেইমারের সাথে খেলেছি।

সে অপ্রতিরোধ্য, এবং সাধারণ বিষয়ে আমি জানি সে কঠিন পরিশ্রম করে। শুধু ট্যালেন্ট দিয়ে এই পর্যায়ে আসা যায়না। সে যা অর্জন করেছে, সেটা মোটেও কাকতালীয় নয়। এটা কঠোর পরিশ্রম ও নিবেদনের ফল।

সে যেকোন জাতীয় দলের জন্যই অপরিহার্য এক নাম। সে যখন সেরা ফর্মে থাকে, সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তখন সে যেন অন্য পৃথিবী থেকে আসে। যদি আমার অতিরিক্ত এক মাইল দৌড়াতে হয়, যাতে নেইমার গোল করবে বা অতিরিক্ত একটা রান নেবে, তবে আমি সেটাই করব’

সব মিলিয়ে নেইমি প্রেম, তার গুরুত্ব ও তার মর্যাদা এক সাক্ষাৎকারে বুঝিয়ে দিলেন ক্যাসিমিরো।

নেইমারের প্রতি তার সতীর্থদের এমন প্রেম ও নিবেদন ব্রাজিলকে আগামী দিনে এনে দিতে পারে সাফল্য, যেমনটা এসেছে মেসির আর্জেন্টিনার ক্ষেত্রে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here