দুইজন মিলে একই সাথে খেলেছেন ২২১ ম্যাচ। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন সিলভার অধীনে খেলেছেন নেইমার।
একাধিক বিশ্বকাপে সিলভা অধিনায়ক থেকেছেন, নেইমি খেলেছেন তার অধীনে দলের সবচেয়ে বড় তারকা হয়ে।
এরপর পিএসজিতেও একই সাথে খেলেছেন কয়েক মৌসুম। সিলভা চেলসিতে যাওয়ার আগে দুইজন একই সাথে খেলেছেন চ্যাম্পিয়নস লীগ ফাইনালও। জাতীয় দলে একই সাথে ৭৮ ম্যাচে কাধে কাধ লাগিয়ে মাঠে নেমেছেন, পিএসজির জার্সিতে সংখ্যাটা ১৪৩।
থিয়োগা সিলভা ও নেইমার জুনিয়ারের মাঝে যে আলাদা বন্ধন আছে, সেটা জানা অনেক ফুটবল ভক্তের।
তবুও যেন এই বন্ধনের কথা আরো একবার মনে করিয়ে দিলেন সিলভা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ নেইমারকে স্মরণ করলেন সিলভা। শুধু স্মরণ করলেন সেটা নয়, একই সাথে নেইমির প্রতি নিজের ভালোবাসার কথাটাও জানিয়ে দিলেন এই সেন্টার ব্যাক।
একই সাথে ইমোজি দিয়ে সেই ভালোবাসাটাকে করেন গভীর।
বর্তমানে ফ্লুমিনেসে আছেন ব্রাজিলিয়ান সাবেক অধিনায়ক ও জেনারেশনের অন্যতম সেরা সেন্টার ব্যাক থিয়োগা সিলভা। আর ইউরোপ, এশিয়া ঘুরে আবারো নিজ দেশে নেইমার, খেলছেন ব্রাজিলের ক্লাব সান্তোসে। সান্তোস ফ্লুমিনেসের লড়াইয়ে একই সাথে মাঠে নামেন এই দুইজন। আর সেদিনের একটা ছবিই নিজের ইনষ্টাগ্রামে পোষ্ট করেন সিলভা।
সিলভার সেই ছবিতে দেখা যায় ম্যাচের কোন মুহুর্তে নেইমার ও সিলভা দুইজন জড়িয়ে ধরে যাচ্ছেন। সেই ছবিটা প্রকাশ করে সিলভা ক্যাপশনে লেখেন তে আমো। যে শব্দটার বাংলা করলে দাঁড়ায় আমি তোমাকে ভালোবাসি। একই সাথে দেন সবুজ ভালোবাসার উক্তি, সাথে ট্যাগ করে দেন নেইমারকে। অর্থ্যাৎ নেইমারের প্রতি নিজের ভালোবাসার প্রকাশটাই করেন সিলভা।
এর আগেও অনেকবার নেইমারের পাশে দাড়িয়েছেন থিয়োগা সিলভা। নেইমারের মানসিক শক্তি, তার বিনয় ও তার ফিটনেস নিয়ে বারবার তার পাশে দাড়ান সিলভা। একই সাথে জাতীয় দলে নিজেদের স্মৃতিও অনেকবার তুলে ধরেন তিনি।
এমনকি অনেকেই বলেন নেইমারের ২০১৭ সালে পিএসজিতে আসার পিছনে সবচেয়ে বড় অবদান সিলভার।
এর আগে তরুণ নেইমারের স্পেশাল ট্যালেন্টের প্রশংসা করেন সিলভা। শেষ মুখোমুখি হওয়া ম্যাচেও দেখা যায় দুইজনের খুনশুটি।
সব মিলিয়ে নেইমার সিলভা জুটি ব্রাজিল ভক্তদের কাছে আবেগের নাম। দুইজনই দীর্ঘদিন নেই জাতীয় দলে, এদের মাঝে কেউ ফিরবেন কিনা নিশ্চিত নয় কেউ। কিন্ত এরপরও এদের মাঠে দেখতে পাওয়া ভক্তদের কাছে আনন্দের কিছু। আগামী দিনে অটুট থাকুক এমন বন্ধুত্ব, দুইজনের ভালোবাসা বেড়ে যাক, এটাই প্রত্যাশা সেলেসাও ভক্তদের।




