৭ ম্যাচে ৪ জয়, ১ ড্র, ২ হার। নাহ খুব অতিমানবীয় পরিসংখ্যান নয়, আবার খুব ফেলে দেওয়ার মতও নয়।
ব্রাজিল দলের হিসেবে আপনার হয়ত এই পরিসংখ্যান তেমন মনমুগ্ধকর মনে হবেনা। আপনি বলতেই পারেন এর আগে ব্রাজিলের দায়িত্বে থাকা ডরিভাল জুনিয়ার নিজের শেষ ম্যাচেও হেরেছেন ২ বার, ২ ড্র এর সাথে ছিল ৩ জয়।
কিন্ত এরপরও সমালোচনায় বিদ্ধ হয়ে তিনি বিদায় নিয়েছেন, সে হিসেবে কার্লোও সমালোচনার যোগ্য।
তবে সমালোচনার জবাবটা কার্লো মাঠেই নিলেন। এইতো সেনেগালের সাথে সর্বশেষ দেখায় ২০২৩ সালে ব্রাজিল হজম করে ৪ গোল।
সেখান থেকে এবার তাদের বিপক্ষে একই দলের বিপক্ষে ক্লিনশিট সেলেসাওদের। কার্লো আবারো প্রমাণ করলেন, সঠিক পথেই এগোচ্ছে তার দল।
সেনেগালের বিপক্ষে ম্যাচে কি ছিল না ব্রাজিলের। ড়িফেন্স, মাঝমাঠ, আক্রমণ সবখানেই পুরো খাপে খাপ ব্রাজিল।
ডিফেন্সে প্রতিপক্ষকে সুযোগই দেয়নি সেভাবে, গুছানো আক্রমণের সাথে ছিল একের পর এক কাউন্টার। ভাগ্য সহায় হলে গোলের পরিমাণ বাড়তে পারত যে আরো।
শুধু যে এই ম্যাচে কার্লো এমন দেখিয়েছেন তা নয়, তার অধীনে প্রায় সবম্যাচেই দারুণ ফুটবল খেলে সেলেসাওরা।
সর্বশেষ ম্যাচে জাপানের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে হেরেছে ব্রাজিল, কিন্ত সেখানেও ব্রাজিল খেলে নান্দনিক ফুটবল।
ব্যাক্তিগত কিছু ভুল বাদে সেদিনও ভালো ফুটবল খেলে ব্রাজিল, এর আগের ম্যাচে তো কোরিয়াকে ৫ গোলই উপহার দেয়।
এখন পর্যন্ত কার্লোর অধীনে যে ২ ম্যাচ হেরেছে ব্রাজিল, সেখানে খেলেছে দ্বিতীয় সারির দল।
কিন্ত যতবার নিজের সেরা একাদশ নামিয়ছেন কার্লো, ততবারই সবাই প্রমাণ করেছেন। এর মাঝ থেকেই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কার্লোর, ব্রাজিলও পাচ্ছে নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড।
কার্লোর স্কোয়াড সেলেকশন নিয়েও প্রশ্ন ছিল। অথচ অনুশীলনে সবাই বলেছেন, কার্লোর অধীনেই সবচেয়ে বেশি আনন্দ পান তারা, কার্লোর অধীনে নিজেদের ছন্দময় মনে হয়।
এদিন সেরা একাদশ নামান কার্লো, বদলি হিসেবেও নামান মোট ৬ জনকে। সবাই নিজেদের মেলে ধরার চেষ্টা করেন, সবাই নিজের সর্বোচ্চ দিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার চেষ্টাই করেন। কার্লোর দল এখন একার নয়, বরং এটা যে সর্বশক্তির এক ব্রাজিল দল।
বিশ্বকাপের আগে এমন ব্রাজিলকে চেয়েছে সবাই। নভেম্বরে আরো এক ম্যাচ আছে ব্রাজিলের, এরপর মার্চ ও জুনে প্রস্ততি নিয়ে বিশ্বকাপে যাবে ব্রাজিল।
কার্লো তারই জন্য দলকে সাজাচ্ছেন, দলকে নিয়ে করছেন প্লান। আগামী দিনে বিশ্বকাপ জয়ে এই কার্লোর উপরই বড় ভরসা রাখতে পারে সেলেসাও ভক্তরা।




