শেষবার মাঠে নেমেছিলেন ফেব্রুয়ারির ২ তারিখ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৮২ মিনিটে ইঞ্জুরিতে পড়েন, যেখানে শেষ পর্যন্ত ইউনাইটেড হারে ২-০ গোলে।
১০ মাস পর আবারো ফিরলেন লিসান্দ্রো মার্টিনেজ। মজার ব্যাপার হলো যে দলের বিপক্ষে ইঞ্জুরিতে পড়লেন লিসান্দ্রো, ফিরলেন সেই দলের বিপক্ষেই। তবে মাঝে কেটে গেলো ১০ মাস।
সেই ১০ মাস পর ফিরলেন বদলি হিসেবে। ইংলিশ সেন্টার ব্যাক লুক শ এর বদলে নামলেন, নেমে খেললেন ১০ মিনিট।
এওয়ে ম্যাচে পিছিয়ে পড়ে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের, আর ফিরে এসে সেই জয়টাই করলেন লজ্জাপন।
লিসান্দ্রোর ১০ মিনিটের এই ফেরাটাই যে গুরুত্বপূর্ণ এই সময়ে। আর্জেন্টিনা দলে বর্তমানে একজন লিসান্দ্রোরই অভাব।
ক্রিশ্চিয়ান রোমেরো দলের গুরুত্বপূর্ণ মুখ, কিন্ত তার সাথে সেন্টার ব্যাকে স্থায়ী নন কেউ।
অটামেন্ডি অধারাবাহিক, একই সাথে কার্ডজনিত কারণে থাকবেন না বিশ্বকাপের প্রথম ম্যাচে।
সেন্সে, মেদিনা যারাই সুযোগ পেয়েছেন নিজেদের সেরা প্রমাণ করতে পারেননি। ঘুরে ফিরে তাই লিসান্দ্রোর দিকেই ভরসা ভক্তদের। গত বিশ্বকাপে একাদশে সুযোগ পেয়ে লিসান্দ্রো দেখান নিজের ডিফেন্সের ঝলক।
তবে এখানে আর্জেন্টাইনদের প্রশ্ন থাকবে অনেক। ১০ মাস পর ক্লাবে ফিরলেন লিসান্দ্রো। বিশ্বকাপের বাকি মাত্র ৬ মাস।
এই সময় কি নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তিনি? নাকি গেমটাইম জনিত কারণে তিনিও চলে যাবেন আলোচনার বাইরে।
তবে উত্তর হচ্ছে ক্লাবে পর্যাপ্ত গেমটাইমই পাবেন লিসান্দ্রো, এমনকি মুল একাদশেও হবেন নিয়মিত। ইউনাইটেড কোচ রুবেন আমিরম থ্রি ম্যান ব্যাকলাইনে খেলেন, অর্থ্যাৎ দলে খেলেন তিনজন সেন্টার ব্যাক।
ইয়োরো এখনও তুলনামূলক তরুণ খেলোয়াড়। হ্যারি মাগুয়ের আছেন ইঞ্জুরিতে। লুক শ ও ম্যাথুইস ডি লিট নিয়মিত খেলছেন।
এর সাথেই দলে জায়গা হবে লিসান্দ্রো মার্টিনেজের। এছাড়া থ্রি ম্যান খেললেও সেন্টার ব্যাকে সেভাবে নেই ব্যাকাপ। যে কারণে লিসান্দ্রোর মত একজনের অপেক্ষায় ছিলেন ইউনাইটেড কোচ। আর সেই ক্ষরাই কাটবে এবার।
সব মিলিয়ে লিসান্দ্রো ফেরায় আর্জেন্টিনা দল কতটা স্বপ্ন দেখবে জানা নেই, তবে স্বস্তি যে পাবে তাতে নেই সন্দেহ।
কেননা যদি ইঞ্জুরিমুক্ত থেকে নিয়মিত খেলতে পারেন লিসান্দ্রো ও ফিরতে পারেন আগের ফর্মে, তবে বিশ্বকাপে দেখা যাবে লিসান্দ্রো রোমেরো জুটি।
আর সেটা বিশ্বের বড় বড় আক্রমণের বিপক্ষেও যে সমর্থকদের আশ্বস্ত করে রাখবে, তাতে নেই সন্দেহ। এবার দেখা যাক, ইঞ্জুরি থেকে ফিরে নিজেকে আগের মত কতটা মেলে ধরতে পারেন কসাই খ্যাত এই সেন্টার ব্যাক।




