২০২০ সালে পিএসজির লম্বা ক্যারিয়ার শেষে চেলসিতে যান ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়োগা সিলভা।
ব্রাজিলের হয়ে ১১৩ ম্যাচ খেলা সিলভা চেলসিতে কাটান ৪ মৌসুম। এর মাঝে চ্যাম্পিয়নস লীগ জয় ছিল সিলভার চেলসির ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন।
২০২৪ সালে চেলসি ছাড়েন সিলভা, আসেন স্বদেশী ক্লাব ফ্লুমিনাসে। তবে সিলভা ইউরোপ ছাড়লেও ছাড়েননি তার পুত্র ইসাগো সিলভা।
তিনি থেকে যান বাবার সাবেক ক্লাব চেলসিতে। আর সেই থাকার প্রতিদান এবার পেলেন ইসাগো সিলভা। চেলসির থেকে প্রফেশনাল কন্ট্রাক্ট পেলেন তিনি, সেটাও ১৭ বছর বয়সে।
অর্থ্যাৎ এখন থেকে চেলসির গুরুত্বপূর্ণ অংশ হবেন তিনি। তার জন্য থাকবে আলাদা বেতন, বোনাসের ব্যাবস্থা।
থাকবে রিলিজ ক্লজ, ট্রান্সফারমার্কেটের থাকবেন তালিকায়। এর সাথে কোচ চাইলে যেকোন সময় তাকে এনে খেলাতে পারবেন চেলসির মুল দলেও। এমনকি চেলসির ডেভলপমেন্টে তার দিকে থাকবে নজর।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই কন্ট্রাক্ট পাওয়ার কথা জানান ইয়াগো সিলভা নিজেই।
চেলসির জার্সি হাতে ছবি পোষ্ট করেন, জানান এই আনন্দের মুহুর্তের কথা। এর আগে চেলসির অনুর্দ্ধ ১৭ ও ১৮ দলে খেলেছেন। বাবার মত তিনিও খেলেন সেন্টার ব্যাকে, সাথে লেফট ব্যাকেও আছে পারদর্শীতা।
চেলসি থেকেও করা হয়েছে তার প্রশংসা, তাকে বলা হয়েছে ভরসাযোগ্য এবং বহুদিকে দক্ষ একজন ডিফেন্ডার যিনি লেফট ব্যাক ও সেন্টার ব্যাকে পারদর্শী। সেই কথার প্রতিদানও তারা দিয়েছে কন্ট্রাক্ট দেওয়ার মাধ্যমে।
এদিকে ছেলের অর্জনে খুশি স্বয়ং থিয়োগা সিলভা নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের খুশির কথা জানান এই সেন্টার ব্যাক।
সেখানে নিজের ছেলেকে নিয়ে গর্বের কথা জানান তিনি। ছেলেকে আরো সামনের জন্য ক্ষুধা রাখতে বলেন তিনি। এ নিয়ে এক পোষ্টে সিলভা বলেন “ আমি গর্বিত তোমার অর্জনে। সামনে আরো ক্ষুধা রাখ”.। সিলভার মত তার স্ত্রীও ছেলেকে অভিনন্দন জানাতে ভুল করেননি।
সিলভা স্ত্রী বেলে এক পোষ্টে তাকে অভিনন্দন জানান ও আগামীর জন্য জানান শুভকামনা।
এর আগে চেলসি ছাড়ার পর ছেলের থেকে দুরে যাওয়া নিয়ে কথা বলেন সিলভা। সেখানে তিনি বলেছিলেন চেলসিতে তারা নিজস্ব মিশমে আছেন।
শারীরিকভাবে কাছাকাছি না হলেও টান অনুভব করেন সিলভা। দূরে থাকার ত্যাগের প্রতিদান কিছুটা হলেও পেলেন ইসাগো।
তবে এখানেই থেমে থাকার পালা নয়, নিজেকে আরো ছাড়িয়ে নেওয়ার পালা। বাবার দেখানো পথে তাকেও যে রাজত্ব করতে হবে ব্রাজিল দলে। এভাবে মেলে ধরতে থাকলে একদিন সে দরজা খুলতেও সময় লাগবেনা সিলভা পুত্রের।




