Homeফুটবলমেসির হাতে ২০২৬ বিশ্বকাপ তুলতে সর্বস্ব ঢেলে দিতেও প্রস্তুত মার্টিনেজ!

মেসির হাতে ২০২৬ বিশ্বকাপ তুলতে সর্বস্ব ঢেলে দিতেও প্রস্তুত মার্টিনেজ!

- Advertisement -spot_img

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই নিজের প্রস্তুতি ও লক্ষ্য স্পষ্ট করে তুলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বিস্তৃত সংস্করণে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে অসাধারণ সেভে শিরোপা এনে দেওয়া এই গোলরক্ষক জানালেন, আগামী আসরকে তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে মতামত প্রকাশের সময় মার্টিনেজ বলেন, “বিশ্বকাপ খেললে যে অনুভূতি জন্মায়, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

আমরা যারা আগেও বিশ্বকাপে খেলেছি, সবার ভেতরেই অদ্ভুত উত্তেজনা কাজ করে। তবে এবারের আসরকে কেন্দ্র করে আমার প্রস্তুতি এবং উদ্দীপনা আগের চেয়ে অনেক বেশি।”
নিজের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাকেই সর্বোচ্চ সম্মান বলে আখ্যায়িত করে তিনি আরও বলেন, “ক্লাব কিংবা ব্যক্তিগত অর্জন অবশ্যই অনুপ্রেরণাদায়ক। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার অনুভূতি,এটাই আমার ক্যারিয়ারের প্রকৃত শিখর।”


৩৩ বছর বয়সী মার্টিনেজ বর্তমানে আর্জেন্টিনার নিরঙ্কুশ নাম্বার ওয়ান গোলরক্ষক। ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ে তার পাঁচটি সেভ ছিল ম্যাচ নির্ধারণী। জাতীয় দলের হয়ে গোল বাঁচানোর বিষয়ে আত্মবিশ্বাসী মার্টিনেজ বলেন, “জাতীয় দলের জার্সিতে মাঠে নামলে মনে হয়, বল যেন জালে ঢুকতেই চায় না। কারণ আমার পেছনে থাকে একটি পুরো জাতি,আর আমার পরিবার।”


এ মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে চারটি ক্লিনশিট ধরে রেখেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও বিশ্বকাপের আগে শারীরিক সক্ষমতা ধরে রাখার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তার ভাষায়, “আমার শারীরিক গঠন অন্যরকম সুবিধাজনক। চাইলে আমি প্রতি দুই দিন পরপর ম্যাচ খেলতে পারি। মৌসুমশেষে ৬০ ম্যাচ খেললেও প্রস্তুত থাকব। বরং বিশ্বকাপ সামনে রেখে ম্যাচ বাঁচিয়ে খেললে নিজের সেরাটা দেওয়া কঠিন হয়ে পড়ে।”


২০২৬ বিশ্বকাপের ড্র সামনে রেখে আর্জেন্টিনা যখন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে, ঠিক তখনই দলের সবচেয়ে নির্ভরযোগ্য প্রহরী দিবু মার্টিনেজ জানিয়ে দিলেন, নতুন চ্যালেঞ্জের জন্য তিনি ইতোমধ্যেই সম্পূর্ণ প্রস্তুত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here