Homeফুটবলবিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি আর্জেন্টিনা?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি আর্জেন্টিনা?

- Advertisement -spot_img

শেষবার প্রীতি ম্যাচে নেমেছিলেন মেসি ও রোনালদো। ২০২২ বিশ্বকাপের পর পিএসজির সাথে মুখোমুখি লড়াইয়ে নামে আল নাসের।

আর সেখানেই মেসি ও রোনালদোকে দেখা যায় মুখোমুখি। এরপর আল নাসের মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সাথে খেললেও খেলা হয়নি রোনালদোর। যে কারণে দেখা যায়নি মেসি রোনালদো লড়াই।

প্রতিযোগিতামুলক ম্যাচে এই দুইজন লড়েছেন ৫ বছর আগে। চ্যাম্পিয়নস লীগের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয় জুভেন্তাস, সেখানে বার্সাকে ৩-০ গোলে হারায় তুরিনের অল্ড লেডিরা।

যে ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এরপর ৫ বছরেও দেখা হয়নি মেসি রোনালদোর।

তবে এবার যেন ঘুচতে যাচ্ছে সে আক্ষেপ। প্রতিযোগিতামুলক ম্যাচে মুখোমুখি হবেন মেসি ও রোনালদো।

সেটাও আবার যেনতেন জায়গায় নয়, বিশ্বকাপের মঞ্চে। যে ম্যাচ গড়ে দিবে দুইজনের বিশ্বকাপ ভাগ্যও।

ফিফা বিশ্বকাপ ড্র এর পর এমন কিছুরই দেখা দিয়েছে সম্ভাবনা।

ফিফা বিশ্বকাপে পাশাপাশি গ্রুপে মেসি ও রোনালদো। গ্রুপ জে তে আছে আর্জেন্টিনা, পাশের কে গ্রুপে অবস্থান পর্তুগাল দলের।

যদি দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে একই সারিতে থাকবে তারা। সেখানে শেষ আটে মুখোমুখি হবে তারা, যদি তারা জিততে পারে সবগুলো ম্যাচ।

সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই হবেনা, এরপর শেষ ৩২ ও শেষ ১৬ এর ম্যাচ জিততে হবে দুই দলকে। আর তবেই দেখা যাবে দুই দলের মুখোমুখি লড়াই। যে ম্যাচে জয়ী দলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড দল।

অনেকে প্রেডিকশন করেছিলেন আর্জেন্টিনা ও পর্তুগালের ফাইনাল নিয়ে। তবে সেটা আর বাস্তবতায় নেই, বরং ফাইনালের আগেই বিদায় নেওয়ার সম্ভাবনা এক দলের।

আর সেখানে নিজেদের ভাগ্য গড়ার লড়াইয়ে মুখোমুখি থাকবেন মেসি ও রোনালদো।

একটা সময় ক্লাবে নিয়মিত মুখোমুখি হতেন দুইজন। জাতীয় দলেও মিলেছে দেখা। বর্তমানেও এই রাইভালারি প্রচলিত হলেও মুখোমুখি লড়াইটা হয়না দুইজনের।

আর সেখানে যদি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দেখা যায় দুইজনকে, তবে সেটা যে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম জনপ্রিয় কোয়ার্টার ফাইনাল হবে, তাতে নেই সন্দেহ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here