চীনের দুখ হোয়াংহো নদী, ব্রাজিলের দুখ টাইব্রেকার। শেষ দুই আসরে ব্রাজিল দল বাদ পড়ে টাইব্রেকারে।
এমনকি ক্লাবেও একাধিক আসরে ব্রাজিলিয়ানদের টাইব্রেকে মিস করার জন্য বাদ পড়ে তাদের দলগুলো, ভুগতে হয় গোলরক্ষকদের ব্যার্থতার জন্য।
তাই বিশ্বকাপে অন্য প্রস্ততির সাথে টাইব্রেকেও প্রস্ততি নেওয়া জরুরী ব্রাজিলের জন্য।
সেখানেই তাই বারবার ঘুরেফিরে আসে একজনের নাম। তিনি করিন্থিয়াসের গোলরক্ষক হুগো সৌজা।
শেষ ম্যাচেও করিন্থিয়াসের হয়ে নায়ক হয়েছেন সৌজা। যেখানে টাইব্রেকে করেছেন একাধিক সেভ। আর তাতে ফাইনালে চলে যায় তার দল করিন্থিয়াস
ক্রুজেও এর বিপক্ষে আগের লেগ ১-০ গোলে জয় পায় করিন্থিয়াস। তবে এদিন কেনি আরোয়োর জোড়া গোলে ২-১ গোলের জয় নিয়ে ম্যাচে ফিরে ক্রুজেও। ফলে দুই লেগ মিলিয়ে ২-২ থাকে ম্যাচের সমতা।
অতিরিক্ত সময়ে গোল না হলে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টাইব্রেকে মুখোমুখি হয় দুই দল। আর সেখানেই নায়ক বনে যান সৌজা।
এদিন ক্রুজেও এর হয়ে শুরুর শটে গোল করেন ম্যাথুইস পেরেইরা। এরপর ব্রাজিলিয়ান লীগের রেগুলার গোলস্কোরার ইউরি আলবার্তোর করেন পেনাল্টি মিস।
প্রথম শটেই গোলবঞ্চিত হয়ে চাপে পড়ে করিন্থিয়াস। তবে সেখান থেকেই যেন দলের ত্রাতা বনে যান সৌজা।
এরপর নিজেদের পরের দুই শটে গোল করে দুই দলই৷ তবে চতুর্থ শটে আবারো নায়ক সৌজা।
এবার ফিরিয়ে দেন আরেক অভিজ্ঞ স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসার শট৷ তার বামদিকের কর্নারে মারা শটটি ফিরিয়ে দেন সৌজা। এরপর নিজেদের চতুর্থ শটে গোল করে দুই দল। তবে শেষ শটে ওয়ালেসের শট ফিরিয়ে দলকে জেতান হুগো সৌজা।
বর্তমানে গোলরক্ষক পজিশনে ব্রাজিল দলে এলিসন আছেন। মুল ম্যাচে ভালো হলেও টাইব্রেকে এলিসন সেরাদের কাতারে নন। অন্যদিকে কার্লোর নজরে আছেন হুগো সৌজা। ব্রাজিলের হয়ে খেলেছেন এক ম্যাচও।
বিশ্বকাপ জিততে হলে নকআউটে টাইব্রেকে সম্মুখীন হবার প্রবল সম্ভাবনাই থাকবে। তাই প্রস্ততি হিসেবে সৌজাকে নেওয়াই হবে ব্রাজিলের জন্য আদর্শ সিদ্ধান্ত।




