Homeফুটবল২১৫ কোটি টাকা দিয়ে ডি-পলকে স্থায়ীভাবে কিনে নিলো মেসির ইন্টার মায়ামি!

২১৫ কোটি টাকা দিয়ে ডি-পলকে স্থায়ীভাবে কিনে নিলো মেসির ইন্টার মায়ামি!

- Advertisement -spot_img

মেজর লিগ সকারে নিজেদের শক্তি আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিলো ইন্টার মায়ামি।

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর অপশন কার্যকর করেছে ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, প্রায় ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ডি পলের সঙ্গে স্থায়ী চুক্তিতে পৌঁছেছে ক্লাবটি, যদিও চুক্তির মেয়াদ ও আর্থিক শর্তের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

৩১ বছর বয়সী ডি পল গত জুলাইয়ে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে ইন্টার মায়ামিতে যোগ দেন।

স্বল্প সময়ের মধ্যেই দলের মাঝমাঠে প্রভাব বিস্তার করেন এই আর্জেন্টাইন তারকা। নিয়মিত লিগ মৌসুমে ১৭টি ম্যাচ খেলেন তিনি এবং ইন্টার মায়ামির ঐতিহাসিক প্রথম এমএলএস কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে তার করা একমাত্র গোলটি শিরোপা নিশ্চিত করার পথে দলকে বাড়তি অনুপ্রেরণা দেয়।

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ডি পল ২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেসে থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন।

স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে এমএলএসে নতুন চ্যালেঞ্জ এবং ইন্টার মায়ামির প্রকল্পে আস্থা রেখে তিনি স্থায়ীভাবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।

ডি পলের স্থায়ী অন্তর্ভুক্তির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা করছে ইন্টার মায়ামি।

ক্লাবটি জানিয়েছে, চুক্তির বাইরে থাকা উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গে নতুন করে আলোচনায় রয়েছে তারা।

একই সঙ্গে সেল্তা ভিগো থেকে ধারে আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দেকে নিয়েও চলছে আলোচনা, যার লোন চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে।

নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ইন্টার মায়ামি। আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এমএলএস মৌসুমে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ডি পলকে স্থায়ীভাবে দলে ভেড়ানো হয়েছে বলে মনে করছে ফুটবলবিশ্ব।

✅✅✅

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here