সেখানে নির্দিষ্ট কোন নামে স্থির থাকেননি পেদ্রি। বরং পাচজনকে বর্তমানের সেরা খেলোয়াড় বলেন এই হোল্ডিং মিডফিল্ডার।
যেখানে নিজ ক্লাব বার্সেলোনার একাধিক ফুটবলার আছে। আছে রাইভাল দল রিয়াল মাদ্রিদের একজন।
এর বাইরে আরো দুইজনের নাম উল্লেখ করেন একজন, যার মাঝে আছেন একজন আর্জেন্টাইন খেলোয়াড়।
পেদ্রির তালিকায় আছেন ব্রাজিলের রাফিনহা। গত আসরে ব্যালনে পাচে ছিলেন, যদিও অনেকে মনে করেন এর আগে থাকা উচিত ছিল তার।
ক্লাবে টপ পারফর্মেঞ্চ করে চলছেন, সব আসরে সব দলের বিপক্ষেই ধারাবাহিক। এই মুহুর্তে রাফিনহা যেকোন দলেরই হবেন কান্ডারি।
সেই রাফাকে সেরা পাচে রেখেছে পেদ্রি। এই তালিকায় পেদ্রি রেখেছে আর্জেন্টিনার একজনকেও। এথলেটিকো মাদ্রিদে খেলা আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ এই মুহুর্তে সেরাদের একজন, এমন মত পেদ্রির।
ক্লাব ও জাতীয় দলে সমানতালে পারফর্ম করছেন আলভারেজ। ম্যানচেস্টার সিটি থেকে এটিএম, ধারাবাহিকতা অপর নাম এই আর্জেন্টাইন মাকড়সা।
অপরদিকে এই তালিকায় পেদ্রি রেখেছেন নিজ ক্লাব ও দেশের আরেক তারকাকে।
স্পেনের লামিন ইয়ামালকে এই তালিকায় রেখেছেন পেদ্রি। গত আসরে ব্যালনে দুই নাম্বারে ছিলেন লামিন।
এই মুহুর্তের বিশ্বের সেরা উইঙ্গারদের একজন। তাকে বলা হচ্ছে আগামী দিনে ফুটবলের সবচেয়ে বড় তারকা। সেই লামিনকে বিশ্বসেরার কাতারেই রাখেন পেদ্রি।
রাইভাল দলের কিলিয়ান এমবাপ্পেকেও এই কাতারে রাখেন পেদ্রি। এই বছরে ৫৯ গোল এমবাপ্পে, রিয়াল মাদ্রিদকে এই মুহুর্তে একাই বহন করে নিয়ে যাচ্ছেন তিনি। নিয়মিত গোল করছেন, আক্রমণে সাহায্য করছেন। এর বাইরে অনেক বছর ধরেই ধারাবাহিক এমবাপ্পে, জাতীয় দলেও আছে লিগ্যাসি।
এই চার মুখের সাথে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডকে রেখেছেন পেদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে গোলবন্যা করছেন হলান্ড।
এই মুহুর্তে বিশ্বের সেরা নাম্বার নাইন তিনি। প্রতি মৌসুমেই হচ্ছেন ইপিএলের সর্বোচ্চ গোলদাতা।
আগামী দিনের সুপারস্টারে তাকে তুলনা দেওয়া হয় এমবাপ্পের সাথে। সব মিলিয়ে সেরাদের নিয়েই বিশ্বসেরার তালিকা প্রকাশ পেদ্রির। একই সাথে তালিকায় নিজের নাম না রেখে বিনয়েরও পরিচয় দেন এই বার্সা মিডফিল্ডার।




