বিশ্বকাপের বাকি ৬ মাস।আগামী দিনে কার হাতে উঠবে এই শিরোপা, সেটা নিয়ে চলছে তুমুল আলোচনা।
তবে তার আগে এবার বিশ্বভ্রমণে বিশ্বকাপ ট্রফি। সাত কেজির এই ট্রফি নানা দেশ ঘুরে এসেছে বাংলাদেশে। বাংলাদেশে এই ট্রফি নিয়ে আসেন সাবেক ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী তারকা গিলবার্তো।
আর সেই গিলবার্তোর সাথেই বিশ্বকাপ ট্রফির সাক্ষাৎকারে যান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া।
গিয়ে প্রশ্ন জিজ্ঞাস করেন বিশ্বকাপের শিরোপা নিয়ে। সেখানে জামাল ভেবেছিলেন বিশ্বকাপ ট্রফির ওজন হয়ত কম হবে। তবে আসল ওজন জানার পর চমকে যান তিনি, কেননা সাত কেজি ওজনের মত এই ট্রফিটি।
একইসাথে টিভিতে বিশ্বকাপ শিরোপা দেখা ও বাস্তবে দেখা যে আলাদা অনুভুতি এটাও জানান জামাল। ট্রফি ছোয়ার একধাপ সামনে যাওয়া, বড় পাওনাই জামালের জন্য। আর সেখানেই জামাল জানান নিজেদের স্বপ্নের কথাও।
ফুটবল বিশ্বকাপ পাওয়া নিয়ে অনেক আলোচনা থাকলেও বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলাই স্বপ্নের মত।
আর সেই স্বপ্নপুরণ হবে বাংলাদেশ ফুটবলের বড় অর্জন। তবে জামাল মনে করেন, একদিন হবে সেই স্বপ্নপুরণ। বাংলাদেশ ফুটবল দল নাম লেখাবে ইতিহাসের পাতায়। নতুন প্রজন্মের হাত ধরে বিশ্বকাপের অধ্যায়ে নাম লেখাবে বাংলাদেশ।
সবকিছু নিয়ে জামাল বলেন “ সত্যি বলতে এই অভিজ্ঞতা দারুণ। গিলবার্তো বিশ্বকাপ নিয়ে এসেছে।
প্রথমবারেত মত বিশ্বকাপ দেখাটা, আমি সত্যিই ভালো অনুভব করছি। আমি ভেবেছিলাম বিশ্বকাপ শিরোপাটা ছোট হবে।
এটাকে যেমন দেখায় তার চেয়ে এটা বেশ বড়। তবে এটার ওজন জিজ্ঞাস করে দেখলাম এর ভিতরে ৭ কেজি পিউর স্বর্ণ দাড়া তৈরি।
তাই বলা যায় অভিজ্ঞতাটা বিশেষ। আমি আবার বিশ্বকাপের তারকাগুলোর দিকে আটকে ছিলাম।
টিভিতে শিরোপা দেখা এক জিনিস, তবে বাস্তবে এটি দেখা আরেক ব্যাপার। মনে হচ্ছে আপনি যেন শিরোপা ছুতে পারবেন।
যেহেতু ট্রফিটা বাংলাদেশে এসেছে, এটা ফুটবলারদের জন্য অনুপ্রেরণার হবে যারা কঠোর পরিশ্রম করে। নতুন প্রজন্মের জন্য, বাংলাদেশ একদিন বিশ্বকাপের অধ্যায়ে নিজের নাম লেখাবে”
ব্রাজিল দল নিয়েও কথা বলেন জামাল। নিজের সাবেক দেশ ডেনমার্ক বিশ্বকাপ না পেলে ব্রাজিলেই যাক বিশ্বকাপ, এটাই চাওয়া জামালের।
এছাড়া রোনালদো, রোনালদিনহোকে ঘিরে বেড়ে উঠার গল্পও বলেন। তবে সবকিছু চাপিয়ে আলোচনায় বিশ্বকাপ দেখে জামালের বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রত্যাশার কথা।




