Homeফুটবলআবারো ফিফা র‍্যাংকিংয়ে রাজত্বে স্পেন!শীর্ষ ১০ কারা?

আবারো ফিফা র‍্যাংকিংয়ে রাজত্বে স্পেন!শীর্ষ ১০ কারা?

- Advertisement -spot_img

২০২৬ বিশ্বকাপের আর ছয় মাসও বাকি নেই। এমন গুরুত্বপূর্ণ সময়েই ২০২৬ সালের প্রথম ফিফা র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নতুন এই হালনাগাদে শীর্ষস্থান ঘিরে উত্তেজনা থাকলেও রাজত্বে বড় কোনো পরিবর্তন আসেনি।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা নিজেদের অবস্থান ধরে রেখেছে, তবে আফ্রিকান দলগুলোর উত্থান র‍্যাংকিংয়ে এনেছে নতুন মাত্রা।

সর্বশেষ র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ১,৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে তারা এখনো এক নম্বরেই রয়েছে।

খুব কাছাকাছি অবস্থানে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা ১,৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। মাত্র কয়েক পয়েন্ট ব্যবধানেই পিছিয়ে আছে ফ্রান্স, ১,৮৭০ পয়েন্ট নিয়ে তারা তৃতীয়।

চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড , আর পঞ্চম স্থানে ব্রাজিল। তবে মজার ব্যাপার হলো, ব্রাজিল ও পর্তুগালের পয়েন্টের ব্যবধান খুবই কম।

ব্রাজিল ১,৭৬০.৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে থাকলেও ঠিক তার পেছনেই ১,৭৬০.৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচগুলোর ফলাফল এই অবস্থান বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই র‍্যাংকিং আপডেটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে আফ্রিকান দলগুলোর ওপর।

২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস শেষ হওয়ার পর মরক্কো সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ফাইনালে ওঠার সুবাদে ২০.২৩ পয়েন্ট যোগ করে তারা তিন ধাপ এগিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে। ১,৭৩৬.৫৭ পয়েন্ট নিয়ে মরক্কো এখন ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে এবং বর্তমানে তারা একমাত্র আফ্রিকান দল হিসেবে ফিফা টপ টেনে রয়েছে।

এর ফলে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে নিচে নেমেছে। ক্রোয়েশিয়া ছিটকে গেছে টপ টেনের বাইরে। আফকন চ্যাম্পিয়ন সেনেগালও দারুণ লাফ দিয়েছে,৫৮.৭৬ পয়েন্ট যোগ করে তারা সাত ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে।

সবচেয়ে বড় উত্থান ক্যামেরুনের। আফকনে দারুণ পারফরম্যান্সের কারণে তারা ১২ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪৫ নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here