Homeফুটবলবিশ্বকাপ দলে ফিরতে বিশেষ বিশেষ ব্যায়াম করছেন নেইমার,,

বিশ্বকাপ দলে ফিরতে বিশেষ বিশেষ ব্যায়াম করছেন নেইমার,,

- Advertisement -spot_img

বিশ্বকাপের ব্রাজিল দলে ফিরতে মরিয়া নেইমার জুনিয়র। সেই লক্ষ্য সামনে রেখেই সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সতীর্থরা যখন ছুটির আমেজে সময় কাটাচ্ছেন, তখন এক মুহূর্তও নষ্ট করছেন না নেইমার। নিয়মিত অনুশীলন, কঠোর শারীরিক পরিশ্রম আর মানসিক দৃঢ়তাই এখন তার প্রতিদিনের সঙ্গী।

বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে কঠিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। গত ২২ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। এরপর থেকেই সান্তোসের সিটি রেই পেলে ট্রেনিং সেন্টার এবং ক্লাবের অধীন একটি কমিউনিটিতে অবস্থিত নিজের ব্যক্তিগত জিমে আলাদা করে অনুশীলন চালিয়ে যাচ্ছেন নেইমার।

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে হলে শতভাগ ফিটনেসই একমাত্র শর্ত এটা ভালোভাবেই জানেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সেই কারণেই প্রতিদিন আলাদা আলাদা ব্যায়ামের রুটিন অনুসরণ করছেন তিনি। ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে হাঁটুর শক্তি ফেরানো, পেশি পুনর্গঠন এবং ভারসাম্য বাড়ানোর বিশেষ অনুশীলন করছেন এই ফরোয়ার্ড।

নেইমার নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের পুনর্বাসনের আপডেট দিচ্ছেন। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, হাঁটুর অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় এখনো ব্যান্ডেজ রয়েছে। তার মুখের অভিব্যক্তিই স্পষ্ট করে বলে দিচ্ছে, এই পথ সহজ নয়। তবু বিশ্বকাপের স্বপ্নই তাকে প্রতিদিন আরও দৃঢ়ভাবে এগিয়ে নিচ্ছে।

এই সপ্তাহ থেকে পুনর্বাসনের শেষ ধাপে প্রবেশ করেছেন নেইমার। ধারণা করা হচ্ছে, জানুয়ারির শেষ সপ্তাহে তিনি পূর্ণমাত্রার শারীরিক চাপযুক্ত ট্রানজিশন ট্রেনিং শুরু করবেন। লক্ষ্য ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই সান্তোসের স্কোয়াডে ফেরার মতো পুরোপুরি প্রস্তুত হওয়া। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মাঠে ফিরতে পারেন নেইমার। ৪ ফেব্রুয়ারি সাও পাওলোর বিপক্ষে সান্তোসের ম্যাচ দিয়েই তার প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে, যদিও সেটি নির্ভর করবে বল নিয়ে অনুশীলন ও ম্যাচ-ফিটনেসের ওপর।

সব মিলিয়ে, যেকোনো মূল্যে বিশ্বকাপ দলে ফেরার লড়াইয়ে নেইমার আপাতত নিজের সঙ্গেই সবচেয়ে বড় যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here