Homeফুটবল১০ গুণ পারফর্মেঞ্চ একেই বলে, নিজের দিনে ভিনি যেন অপ্রতিরোধ্য!

১০ গুণ পারফর্মেঞ্চ একেই বলে, নিজের দিনে ভিনি যেন অপ্রতিরোধ্য!

- Advertisement -spot_img

সান্তিয়াগো বার্নাব্যুর রাতটা ভুলেই যেতে চাইবে মোনাকো দল। ফ্রাঞ্চ জায়ান্টরা হয়ত কল্পনাও করেনি, ভুগতে থাকা রিয়াল মাদ্রিদ তাদের এমন লজ্জা উপহার দেবে।

সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের উপর ঝড় বইয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সেই ঝড়ের নেপথ্যে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়ার।

এক গোল ও ২ এসিস্ট, নামের পাশে এটিই ভিনির। তবে যারা খেলা দেখেছেন, কিভাবে প্রতি মুহুর্তেই প্রতিপক্ষকে ভেঙেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ড্রিবলিং করেছেন, চাঞ্চ ক্রিয়েট করেছেন, শট, এসিস্ট করেছেন
। আবার স্পেস বুঝে পাস দিয়েছেন, এমবাপ্পে ও অন্যদের সাথে সমন্বয় ছিল দুর্দান্ত।

যেমন ছিল তার গতি ও ড্রিবলিং, তেমনি ছিল ডিছিশন মেকিং। যেন প্রমাণ করতে এসেছিলেন, দিজ ভিনি ইজ নাম্বার ওয়ান।

গ্যালারিতে ছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। কার্লোকে দেখেই বোধহয় আরো উজ্জীবিত ভিনি।

বিশ্বকাপে দলের টিকিট কাটার পারফর্মেঞ্চ একদিনেই রাখলেন দিয়ে। মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোলে করলেন এসিস্ট। বামদিক থেকে তার নিখুত পাস, ডিবক্সে দাঁড়িয়ে থাকা এমবাপ্পেকে খুজে নিতে সময় লাগেনি।

এরপরে দলের তৃতীয় গোলেও ভিনির অবদান। এবার গোল করালেন আর্জেন্টাইন মাস্তানতুনহোকে দিয়ে।

ডিবক্সে তিনি পাস দিলেন এই আর্জেন্টাইন উইঙ্গারকে। আর ভিনির পাসেই নিজের চ্যাম্পিয়নস লীগে প্রথম গোল মাস্তানের।

দুই এসিস্ট পেয়েও এদিন ক্ষুধার্ত ছিলেন ভিনি। গোলের জন্য এরপর চেষ্টা করেন, আর সেই গোলটা পেয়েও যান তিনি।

দলের হয়ে ৫ম গোল করেন তিনি। দারুণ এক রান নিয়ে এবার জালে নিজেই করেন শট। সে শটটা এত পাওয়ারফুল যেন মনে হচ্ছিল জাল বুঝি ছিদ্র হয়ে যাবে।

এর আগেও ভিনির রান ও তার জোড়ালো পাস সামলাতে ব্যার্থ হন ডিফেন্ডার। সে বলটাকে ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই পাঠিয়ে দেন মোনাকোর ডিফেন্ডার কেহের।

কেহের সহ বাকিদের জন্য এদিন দুস্বপ্ন হয়ে আসেন ভিনিসিয়াস জুনিয়ার। গোলে এসিস্টের বাইরে ৭ বার চাঞ্চ ক্রিয়েট, ৫ বার ড্রিবলিং, ১ বার করে ক্রস ও লং বল প্রমাণ করে কতটা এদিন ইফেক্টিভ ছিলেন ভিনি।

বিশ্বকাপের আগে এমন ভিনিকেই দরকার ভক্তরা। যদি নেইমার না থাকেন, তবে ভিনির উপর পড়বে বড় দায়িত্ব।

আবার কার্লো তার শিষ্যকেও সুযোগ দিতে চাইবেন নিয়মিত। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ব্রাজিলের স্বপ্নপুরণ করতে হবে।

ভিনির কাছে ভক্তদের চাওয়া থাকবে একটাই, এমন পারফর্মেঞ্চ যেন আসে নিয়মিত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here