Homeফুটবল৩-০ গোলর হার দিয়ে বছর শুরু করলো মেসি ও মায়ামি!

৩-০ গোলর হার দিয়ে বছর শুরু করলো মেসি ও মায়ামি!

- Advertisement -spot_img

বছরের শুরুতেই ধাক্কা খেলো মেসিরা।
শনিবার রাতে পেরুর তুলনামূলক অখ্যাত ক্লাব আলিয়ানজা লিমার বিপক্ষে ৩-০ গোলের হারে মাঠ ছাড়তে হয়েছে মেজর লিগ সকারের এই আলোচিত দলটিকে। ফলাফল যেমন হতাশাজনক, তেমনি পারফরম্যান্সও ছিল প্রশ্নবিদ্ধ।

গত ৬ ডিসেম্বর ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের পর এটিই ছিল মেসিদের প্রথম ম্যাচ। দীর্ঘ বিরতির পর মাঠে নামলেও প্রত্যাশিত ছন্দে ধরা দিতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ হলেও ৬৩ মিনিট মাঠে ছিলেন মেসি, কিন্তু তার উপস্থিতিও দলকে রক্ষা করতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই চাপের মুখে পড়ে ইন্টার মায়ামি। প্রথমার্ধেই দুইবার বল জালে নিতে হয় তাদের। ২৯ মিনিটে পেরুর অভিজ্ঞ স্ট্রাইকার পাওলো গুইরেরোর গোলে এগিয়ে যায় আলিয়ানজা লিমা। মাত্র ছয় মিনিট পর আবারও মায়ামির রক্ষণ ভেদ করে নিজের দ্বিতীয় গোলটি করেন গুইরেরো, যা কার্যত প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি মায়ামি। বরং ৭৩ মিনিটে লুইস রামোসের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০, যা নিশ্চিত করে মেসিদের পরাজয়। এর আগে অবশ্য একটি বড় সুযোগ পেয়েছিল মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলবারের একেবারে সামনে লুইস সুয়ারেজের নিখুঁত পাস পেয়েছিলেন রদ্রিগো ডি পল। কিন্তু অরক্ষিত অবস্থায় থেকেও বল ক্রসবারের ওপর দিয়ে মেরে বসেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

এই ম্যাচে বেশ কিছু পরিচিত মুখকে পায়নি ইন্টার মায়ামি। অবসর নেওয়া দুই তারকা জর্দি আলবা ও সার্জিও বুসকেতস দলে ছিলেন না। তবে ক্লাবের জার্সিতে অভিষেক হয়েছে সেইন্ট ক্লেয়ার, সার্জিও রেগুইলিয়ন ও ডেভিড আয়ালার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here