প্রিমিয়ার লীগে শেষ ৩ ম্যাচে জয়হীনতা। বড় আকারে হেডলাইন আর্সেনালের এট্যাকারদের অফফর্ম।
সেই কাটগড়ায় আনা হয়েছে মার্টিনেল্লিকেও, ইপিএলে ফর্ম সেভাবে ভালো নয় তার। তবে চ্যাম্পিয়নস লীগ এলেই বদলে যাওয়া দলের নাম আর্সেনাল, যারা আট ম্যাচে হারেনি এক ম্যাচও।
আর সেখানে নেপথ্যে বড় নাম হয়ে থাকবেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
চ্যাম্পিয়নস লীগে এবারের আসরে ৭ ম্যাচ খেলেছেন মার্টিনেল্লি, এর মাঝে সবগুলো ম্যাচেই পেয়েছেন গোল।
এবারের আসরে আর্সেনাল হারিয়েছে বায়ার্ন মিউনিখ, এথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলানের মত দলকে।
আর সেখানে একমাত্র ইন্টার মিলানের বিপক্ষে গোল করতে পারেননি মার্টিনেল্লি, যেখানে খেলেছেন মাত্র ১১ মিনিট। এর বাইরে সব ম্যাচেই গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
সর্বশেষ ম্যাচেও গোল পেয়েছেন কাইরাত একাডেমির বিপক্ষে। যেখানে শুরুতে গোল করে আর্সেনাল দল।
এরপর ৭ মিনিটে জর্জিনহোর গোলে সমতা পায় কাইরাত। ৩৮ মিনিটে সেখানে দলকে এগিয়ে নিয়ে যান মার্টিনেল্লি।
গোলদাতা ভিক্টর গাইকোরেসের পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। ডিবক্সে বাড়িয়ে দেওয়া বলে দারুণ স্পেস নিয়ে বল জড়ান জালে।
সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় ব্যাবধান। যেখানে ৩-২ গোলে জয় পায় আর্সেনাল, বজায় রাখে চ্যাম্পিয়নস লীগে নিজেদের শীর্ষস্থান।
এর আগে চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নয়ারের বিপক্ষে বদলি নেমে দলকে লিড এনে দেন মার্টিনেল্লি৷ গোল পান ক্লাব ব্রাগার বিপক্ষে। এছাড়া এথলেটিকো মাদ্রিদ, অলিয়াম্পাকোস, এথলেটিকো বিলবাও এর সাথে গোল পান এই উইঙ্গার।
এবারের আসরে প্রিমিয়ার লীগে একটি মাত্র গোল করেন মার্টিনেল্লি৷ তবে সেটা আসে পিএলের হট ফেভারিট দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
অর্থ্যাৎ বড় দলের সাথে গোল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই ব্রাজিলিয়ান। বিশেষ করে চ্যাম্পিয়নস লীগ এলেই তিনি হয়ে যান দানব, গোল করেন দানবীয় ভঙ্গিমায়।
এই মৌসুমে ১০ গোল এসিস্ট হয়ে গেছে মার্টিনেল্লির। কার্লোর দলে ডাক পাওয়ার পর গোল করেছেন ব্রাজিলের হয়েও।
সুপার সাবে নেমে নিয়মিত ভুমিকা রাখেন ক্লাব ও দলের হয়ে, মুল একাদশে নেমেও পারফর্মেঞ্চ দারূন। এমন একজনকে উইঙ্গারকে যে চাইবে যেকোন দল।
সামনে বিশ্বকাপ, মার্টিনেল্লির নিজেকে নতুন করে চেনানোর বাকি। বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারলেই সব ধরণের দর্শকদের মাঝে জায়গা পাবেন এই ব্রাজিলিয়ান। পথটা সহজ নয়, তবে চ্যাম্পিয়নস লীগে যে ধরণের পারফর্মেঞ্চ করছেন, কাজটা কঠিনও হবেনা তার জন্য।




