ফুটবলে সব সম্ভব, ফুটবলে ১ মিনিটে বদলে যেতে পারে সমীকরণ, ফুটবলে ১ সেকেন্ডে হতে পারে পয়েন্ট তালিকার পরিবর্তন, অনেকটা সরাসরি শেষ ষোলো নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ নেমে যেতে পারে প্লে অফে,আবার প্লে অফ নিশ্চিত করতে থাকা মার্শেই বিদায় নিতে পারে গ্রুপ পর্বে,তেমনি বিদায় নিতে থাকা বেনফিকাও নিশ্চিত করতে পারে পরের রাউন্ড।
তবে এমন নাটকীয় অনেক কিছুই ঘটতে পারে যদি ডাগ আউটে থাকেন হোসে মারিনহোর মতো কোচ।
গতকাল ১৮ম্যাচের ১৭ ম্যাচ শেষ আরেকটি ম্যাচের শেষের অপেক্ষা,ঠিক তখন,
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৯৮ মিনিটে, একটি ফ্রি-কিক থেকে উঠে এসে গোলরক্ষক ত্রুবিন হেডে গোল করলে এসতাদিও দা লুজে, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ওই গোলেই গোল ব্যবধানে শেষ প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেনফিকা।
রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বেনফিকার হয়ে আন্দ্রেয়াস শেলডারুপ দুটি গোল করেন এবং ভাঙ্গেলিস পাভলিদিস একটি পেনাল্টি থেকে গোল করেন।
ম্যাচের পর রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘আমরা আজ আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি।
সামনে বড় উন্নতির প্রয়োজন।’
সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি ছিল হোসে মরিনহোর প্রথম জয়।
তিনি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোদের কোচ ছিলেন।
ম্যাচের শেষ দিকে রিয়ালের রাউল আসেনসিও ও রোদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে নয় জনের দলে পরিণত হয় মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগিয়েই শেষ মুহূর্তে অবিশ্বাস্য গোল করে বেনফিকা।
এই হারের ফলে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের পথ আরো কঠিন হয়ে গেল, অন্যদিকে বেনফিকা নাটকীয়ভাবে টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখল।
অর্থাৎ এখন রিয়াল মাদ্রিদ শীর্ষ ৮ দলের মধ্যে থেকে সরাসরি শেষ ষোলোতে যেতে পারেনি।
এদিকে ম্যাচটিতে আলাদা করে নজড় কেরেছেন আর্জেন্টাইন তরুন পেস্তেন্নি ও নরওয়ের আন্দ্রেস।




