Homeফুটবলবিশ্ব নেতাদের কড়া সমালোচনা পেপ গার্দিওয়ালার, ফিলিস্তিনের শিশুদের পক্ষে আবেগঘন মন্তব্য!

বিশ্ব নেতাদের কড়া সমালোচনা পেপ গার্দিওয়ালার, ফিলিস্তিনের শিশুদের পক্ষে আবেগঘন মন্তব্য!

- Advertisement -spot_img

বর্তমান বিশ্বের সেরা কোচ গার্দিওয়ালা, ইতিহাস সেরারও ছোট লিস্টে থাকবেন তিনি।তবে তারও আছে ভিন্ন রুপ।সত্যের জন্য সবসময় সাহসি মন্তব্য করেন এই স্প্যানিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের বার্সেলোনায় এক দাতব্য কনসার্টে ফিলিস্তিনি শিশুদের নিয়ে কথা বলেছেন তিনি। বক্তব্যের সময় পরিধান করেন কেফিয়াহ। যা কিনা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ। 

গার্দিওয়ালা ফিলিস্তিনি শিশুদের নিয়ে বলেন, “শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, চমৎকার। গত দুই বছরে যখনই আমি সামাজিক যোগাযোগমাধ্যম বা টেলিভিশনে কোনো শিশুকে দেখি, সেখানে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা আর্তনাদ করছে, আমার মা কোথায়? অথচ সে এখনও জানে না কী ঘটেছে।”

তিনি বলেন, “আমি সব সময় ভাবি তারা আসলে কী চিন্তা করছে? আমার মনে হয় আমরা তাদের একা ফেলে এসেছি, পরিত্যাগ করেছি। আমি সব সময় কল্পনা করি তারা বলছে তোমরা কোথায়? আমাদের সাহায্য কর।’

গার্দিওলা অবাক হন বিশ্বের ক্ষমতাধর দেশ ও ব্যক্তিদের নীরবতা নিয়েও, তিনি বলেন “সম্ভবত যারা ক্ষমতায় আছেন তারা কাপুরুষ, কারণ মূলত তারাই নিষ্পাপ তরুণদের পাঠাচ্ছেন অন্য নিষ্পাপ মানুষকে হত্যা করতে।”

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিন ও মানবতার জন্য বিবৃতি দিয়ে একটি ‘সাহসী পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান তিনি।

ফুটবল বিশ্ব যেখানে বরাবর চুপ থাকে এই বিষয়ে,সেখানে কোনো পর্দা ছাড়াই নিজের মুখোশ সাহসের পক্ষে উন্মোচন করে বক্তব্য দিলেন পেপ গার্দিওয়ালা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here