Homeফুটবল২-১ ব্যাবধানে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা জিতলো ব্রাজিল!

২-১ ব্যাবধানে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা জিতলো ব্রাজিল!

- Advertisement -spot_img

কনমেবল কোপা আমেরিকা ফুটসাল ২০২৬ এখন ইতিহাস। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় তুলেছে ব্রাজিল।

রোমাঞ্চকর ফাইনালে নাটকীয় শেষ মুহূর্তের লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে ১২তম বারের মতো শিরোপা ঘরে তুললো সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটসাল। তবে প্রথম বড় আঘাতটি আসে ব্রাজিলের দিক থেকেই।

ম্যাচের নবম মিনিটে দ্রুতগতির আক্রমণ থেকে জোয়াও ভিক্টরের দুর্দান্ত ফিনিশে এগিয়ে যায় ব্রাজিল। গোল হজমের পর আর্জেন্টিনা খেলায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে এবং একের পর এক আক্রমণ শানাতে থাকে।

প্রথমার্ধে আর্জেন্টিনার সমতায় ফেরার সবচেয়ে বড় সুযোগটি আসে মাতিয়াস রোসার পা থেকে। হঠাৎ দিক পরিবর্তন করে নেওয়া তার শক্তিশালী শটটি অসাধারণ দক্ষতায় রুখে দেন ব্রাজিল গোলরক্ষক মাতেউস।

গোল বাঁচানোর পর তার উদযাপনই বুঝিয়ে দেয় ম্যাচের গুরুত্ব। এর আগেও ১১তম মিনিটে আরিয়েতার একটি শট ছিল আর্জেন্টিনার সবচেয়ে বিপজ্জনক প্রচেষ্টা। কিন্তু প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও সংগঠিত আক্রমণে মনোযোগ দেয়। তবে বারবারই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান মাতেউস।

একের পর এক গুরুত্বপূর্ণ সেভে তিনি ব্রাজিলের লিড আগলে রাখেন। ম্যাচ গড়াতে থাকে উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে।

শেষ তিন মিনিটে ঘটে যায় অবিশ্বাস্য নাটক। ১৭তম মিনিটে দীর্ঘ সময় বল দখলে রেখে আক্রমণ গড়ে আর্জেন্টিনা।

সেই আক্রমণ থেকেই মাতিয়াস রোসা নিচু শটে বল জালে পাঠিয়ে সমতা ফেরান। পুরো স্টেডিয়াম তখন আর্জেন্টিনার উল্লাসে ফেটে পড়ে।

সমতায় ফিরেই আর্জেন্টিনা প্রায় এগিয়েও গিয়েছিল। পরের মিনিটেই ক্লদিওনো একা গোলরক্ষকের মুখোমুখি হলে আবারও বুক দিয়ে শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান মাতেউস।

কিন্তু শেষ হাসিটা হাসে ব্রাজিলই। ১৯তম মিনিটে অধিনায়ক দিয়েগো লং বল দারুণ নিয়ন্ত্রণে নিয়ে শট নেন। সেই শটের রিবাউন্ডে গোলরক্ষক আকোস্তা ভুল পজিশনে পড়ে গেলে বল জালে জড়িয়ে যায়। নিশ্চিত হয় ব্রাজিলের শিরোপা।

এর মধ্য দিয়ে ২০২৪ সালের সাফল্য পুনরাবৃত্তি করে ব্রাজিল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here