Homeফুটবলবায়ার্ন ও রিয়াল মাদ্রিদের নজরে আর্জেন্টাইন রোমেরো!

বায়ার্ন ও রিয়াল মাদ্রিদের নজরে আর্জেন্টাইন রোমেরো!

- Advertisement -spot_img

অভিজ্ঞতা, পারফর্মেঞ্চ, ধারাবাহিকতা, সবগুণেই ভালোভাবে গুণাণ্বিত আর্জেন্টাইন রোমেরো।

এর সাথে নেতৃত্বগুণটাও আছে বেশ। মাঠের পারফর্মেঞ্চে ধারাবাহিক, ডিফেন্সে লিড দিতে পারেন আবার বল পায়েও দারুণ। এমনকি দলের প্রয়োজনে গোলও করতে পারেন নিয়মিত।

এমন একজন খেলোয়াড়ের ট্রান্সফারের মার্কেটে চাহিদা থাকে সর্বদা। রোমেরোর ক্ষেত্রেও নেই এর ব্যাতিক্রম।

আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে নিতে লাইন বেধেছে একাধিক ক্লাব। যার মাঝে আছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মত ক্লাবের নাম।

রিয়াল মাদ্রিদের নামটা ছিল আগেই। টিম টক, ওয়ান ফুটবল, ফিজাচেস, গিভ মি স্পোর্টস সহ একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

আর সেখানেই তারা জানায় এই রিয়াল মাদ্রিদের রোমেরোর প্রতি আগ্রহের কথা। সাম্প্রতিক সময়ে স্পার্সের কার্যক্রমে খুশি নন রোমেরো। সেখানে তার পক্ষ থেকে আছে ক্লাব ছাড়ার সম্ভাবনা। অপরদিকে এই মুহুর্তে ভালো মানের সেন্টার ব্যাকের অভাবে ভুগছে রিয়াল মাদ্রিদ।

দলের দুই সেন্টার ব্যাক আলবা ও রুডিগারের এই মৌসুম পর শেষ হবে চুক্তি। নতুন করে নেই চুক্তি নবায়নের সম্ভাবনা৷ এর বাইরে আলবা ইঞ্জুরিপ্রবণ, ইঞ্জুরি থেকে ফিরে রুডিগার নেই আগের ফর্মে। ব্রাজিলের মিলিতাও এর আছে ইঞ্জুরি সমস্যা, প্রতি মৌসুমেই লম্বা সময় থাকেন মাঠের বাইরে।

বেশিরভাগ ম্যাচে মেইকশিফট সেন্টার ব্যাক ব্যাবহার করে দলটি। সেখানে অভিজ্ঞ ও দীর্ঘমেয়াদী সলিউশনে সেন্টার ব্যাক খুজছে রিয়াল মাদ্রিদ। আর সেখানে রোমেরোর দিকে নজর তাদের

একাধিক গণমাধ্যম রোমেরোর এক এক দাম বলেছে। কারো মতে এই দাম হতে পারে ৭০ মিলিয়ন ইউরো। কেউ বলেছে ৮৭ মিলিয়নে রিয়াল মাদ্রিদে আসতে পারেন রোমেরো। আবার কারো মতে দামটা উঠতে পারে ১০০ মিলিয়নেও।

আর সেটা হলে ৯০০ কোটি থেকে ১২০০ কোটি হতে পারে রোমেরোর দাম৷ অর্থ্যাৎ রিয়াল মাদ্রিদ কিনলে তাদের দিতে হবে চড়াদামই।

তবে শুধু মাদ্রিদ নয়, এই ট্রান্সফার লাইনে আছে আরো এক জায়ান্ট ক্লাব। এবার রোমেরোকে নিতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ট্রান্সফারমার্কেট, স্পোর্ট বাইবেল সহ একাধিক ক্লাব এমন সংবাদ প্রকাশ করেছে।

এই মৌসুমে বায়ার্নের সাথে চুক্তি শেষ হবে তাদের সেন্টার ব্যাক উপমেকানোর। নতুন করে যদি উপমেকানোর সাথে চুক্তি না করে দলটি, তবে তারা দলে ভেড়াবে আর্জেন্টিনার সেন্টার ব্যাক রোমেরোকে। সব মিলিয়ে আগ্রহের শীর্ষেই আছেন রোমেরো। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোথায় যান এই সেন্টার ব্যাক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here